মুন্সিগঞ্জের লৌহজংয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বৌলতলী ইউনিয়নের নওপাড়া বাজারের পাশের একটি হিমাগারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ার হোসেন পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নওপাড়া বাজারসংলগ্ন উদয় কোল্ডস্টোরের সামনে একটি গাছের সঙ্গে গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় এক ব্যক্তিকে ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে সকাল ৯টার দিকে লৌহজং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির পরিবারের বরাতে পুলিশ জানায়, দেলোয়ার হোসেন পেশায় একজন হোটেল ব্যবসায়ী। আজ ভোরে তিনি ছেলের সঙ্গে সেহরি খেয়েছেন। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের দাবি, তিনি বেশ কিছু টাকা ঋণগ্রস্ত ছিলেন। সেই ঋণের বোঝা সইতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজের মাফলার দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
১৫ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
৪ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে