Ajker Patrika

র‍্যাংগস মোটরসে নিয়োগ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও

চাকরি ডেস্ক 
আপডেট : ১২ মে ২০২৬, ১২: ০৮
র‍্যাংগস মোটরসে নিয়োগ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও

র‌্যাংগস মোটরস লিমিটেডে জনবল নিয়োগর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ জুন, ২০২৬ পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ফ্রেশার প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ।

পদসংখ্যা: ১০ জন।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে।

অভিজ্ঞতা: ১-৫ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বেতন: ২০,০০০-৩৫, ০০০ টাকা।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়স: ২৩-৩৫ বছর।

কর্মস্থল: যেকোনো স্থান।

অন্যান্য সুযোগ-সুবিধা: যাতায়াত ভাতা, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, বিমা, দুপুরে ভর্তুকিযুক্ত খাবারের সুবিধা, বার্ষিক বেতন পর্যালোচনা, দুটি উৎসব বোনাস এবং বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

আবেদনের শেষ সময়: ৬ জুন, ২০২৬ তারিখ পর্যন্ত।

সূত্র: বিডিজবস ডটকম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত