Ajker Patrika

শ্রীপুরে পিকআপের নিচে চাপা পড়ে রিকশাচালক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
শ্রীপুরে পিকআপের নিচে চাপা পড়ে রিকশাচালক নিহত
শ্রীপুরের রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপটি উল্টে যায়। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপের নিচে চাপা পড়ে অজ্ঞাতপরিচয় এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

নিহত রিকশাচালকের আনুমানিক বয়স (৪২)। তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, আজ দুপুরের দিকে দ্রুতগতির একটি পিকআপ উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়। ওই সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক রিকশাচালক গাড়িটির নিচে চাপা পড়ে। আশপাশের লোকজন দৌড়ে এসে তাঁকে নিচ থেকে উদ্ধার করে। ততক্ষণে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত