
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও বোমা উৎপাদন বড় ধরনের সংকটে পড়তে পারে। কারণ, বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ইউরিয়ার সরবরাহ এখন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সোমবার (১১ মে) এমনটাই জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল।
প্রতিবেদনে বলা হয়—বিশ্বের মোট ইউরিয়া রপ্তানির প্রায় ৪৬ শতাংশ আসে উপসাগরীয় অঞ্চল থেকে। কিন্তু ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বছরে প্রায় ২ কোটি ২০ লাখ টন ইউরিয়া সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে ইউরিয়ার দাম প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে।
ইউরিয়া সাধারণত কৃষিক্ষেত্রে সার হিসেবে ব্যবহৃত হলেও সামরিক শিল্পেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ক্ষেপণাস্ত্র, আর্টিলারি শেল, রকেট প্রপেল্যান্ট ও নির্ভুল বোমার বিস্ফোরককে স্থিতিশীল রাখতে ইউরিয়া অপরিহার্য। এটি না থাকলে অস্ত্রের কার্যকারিতা ও সংরক্ষণ ক্ষমতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।
অবসরপ্রাপ্ত ব্রিটিশ বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ মেজর রবার্ট ক্যাম্পবেল বলেন, ‘ইউরিয়া ছাড়া আধুনিক অনেক বিস্ফোরকের স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয়। এটি ক্ষেপণাস্ত্র থেকে আর্টিলারি—সব ক্ষেত্রেই ব্যবহৃত হয়।’
গত প্রায় ছয় সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে টানা হামলায় যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র তাদের ‘প্রিসিশান স্ট্রাইক মিসাইল’-এর প্রায় ৪৫ শতাংশ এবং থাড ও প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক ব্যবহার করে ফেলেছে। ফলে নতুন করে অস্ত্র উৎপাদনের প্রয়োজনীয়তা এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
কিন্তু ইউরিয়ার সংকট যুক্তরাষ্ট্রের পুনরায় মজুত প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বিকল্প রাসায়নিক ব্যবহার করা সম্ভব হলেও পুরো উৎপাদনব্যবস্থা দ্রুত পরিবর্তন করা অত্যন্ত জটিল এবং এতে অস্ত্রের কার্যকারিতায় অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে।
এদিকে, সংকট আরও গভীর হয়েছে পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায়। ইসরায়েল মিশরে গ্যাস সরবরাহ বন্ধ করায় কায়রোর ইউরিয়া উৎপাদনও থেমে গেছে। ফলে বিকল্প উৎসও সীমিত হয়ে পড়েছে।
বিশ্লেষকদের আশঙ্কা, ইউরিয়ার ঘাটতি শুধু সামরিক খাতেই নয়, কৃষিক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে। কারণ যুক্তরাষ্ট্রের কৃষিখাতও বিপুল পরিমাণ ইউরিয়ার ওপর নির্ভরশীল। এতে পেন্টাগন ও কৃষি বিভাগের মধ্যে প্রতিযোগিতা তৈরি হতে পারে।
ওয়াশিংটনভিত্তিক ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’ (সিএসআইএস) সতর্ক করেছে, বর্তমান হারে অস্ত্র ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্র গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার ঝুঁকির কাছাকাছি পৌঁছে যেতে পারে। সংস্থাটির মতে, যুদ্ধপূর্ব অস্ত্র মজুত পুনর্গঠনে এক থেকে চার বছর সময় লাগতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, যদি হরমুজ প্রণালির অচলাবস্থা আরও কয়েক মাস স্থায়ী হয়, তাহলে তা যুক্তরাষ্ট্রের সামরিক ও কৃষি—উভয় খাতেই গভীর সংকট তৈরি করবে এবং ইরান ইস্যুতে ওয়াশিংটনের কূটনৈতিক অবস্থানেও চাপ বাড়াবে।

জাল ভ্রমণ নথি ও ভিসা ব্যবহার করে প্রবেশের চেষ্টা করার সময় ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ওআর তাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের আটক করে দেশটির সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (বিএমএ)।
৩৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চলতি সপ্তাহান্তেই সই হতে পারে। তাঁর ভাষ্য, চুক্তি কার্যকর হলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আবারও জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তবে ইরান জানিয়েছে, এ বিষয়ে এখনো...
১ ঘণ্টা আগে
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের ভেতরে বাতাসের মানজনিত সমস্যা বা সম্ভাব্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি শনাক্তের পর আজ কয়েকটি তলায় সাময়িক লকডাউন জারি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনো বিপজ্জনক উপাদানের উপস্থিতি না মেলায় এবং একে একটি ‘ভুল সতর্কবার্তা’ হিসেবে নিশ্চিত করার পর লকডাউন..
১২ ঘণ্টা আগে
চীনের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি হিসেবে এক ঐতিহাসিক মহড়ায় অংশ নিয়েছে তাইওয়ানের সশস্ত্র বাহিনী। গত বুধবার যুক্তরাষ্ট্রের দেওয়া অত্যাধুনিক এম-১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (ব্যবস্থা) তথা হিমার্স থেকে চীন অভিমুখে রকেট ছুড়ে নিজেদের...
১৩ ঘণ্টা আগে