
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের মারধরে মুগ্ধ তালুকদার (১১) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাকে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান। আহত মুগ্ধ তালুকদার মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের হানিফ তালুকদারের ছেলে।
মুগ্ধর বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করেন। আর মুগ্ধ তার নানার বাড়ি বরান্তর গ্রামে থেকে পার্শ্ববর্তী রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মুগ্ধ অন্য শিক্ষার্থীদের সঙ্গে দুষ্টুমি করায় ক্ষুব্ধ হয়ে সহকারী শিক্ষক কাউসার আহমেদ তাকে মারধর করেন। এরপর ফ্রিজে থাকা বরফ জমাট বাঁধা পানির বোতল দিয়ে মুগ্ধর মাথায় একাধিকবার আঘাত করেন। আঘাতের পরপরই শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। পরে সহপাঠী ও উপস্থিত লোকজন মাথায় পানি ঢেলে তার জ্ঞান ফেরায়। অভিযোগ রয়েছে, এ বিষয়ে বাড়িতে কিছু বললে শিশুটিকে আরও মারবেন এবং ফেল করিয়ে দেবেন বলে হুমকি দিয়ে কাউসার আহমেদ তাকে বাড়িতে পাঠিয়ে দেন।
পরিবারের সদস্যরা জানান, বাড়ি ফেরার পর রাতে কয়েক দফা মুগ্ধ জ্ঞান হারায়, বমি করে এবং তার কান দিয়ে রক্ত বের হয়। এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে রাত কাটান। আজ মঙ্গলবার সকালে তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা পার্থ সরকার বলেন, মাথায় আঘাতটি জটিল মনে হচ্ছে। সিটি স্ক্যান করে অবস্থা বুঝতে হবে। রোগীর অবস্থা বিবেচনায় তাকে মমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
আহত মুগ্ধর খালা মুক্তা খান বলেন, ‘মুগ্ধর বাবা-মা এলাকায় থাকে না। আমরাই তার অভিভাবক। স্কুলে শিক্ষার্থীদের মারধরে সরকারি নিষেধাজ্ঞা থাকার পরও একজন শিক্ষক কীভাবে এমন করে মারতে পারেন, আমরা জানতে চাই। আমরা এ ঘটনায় সঠিক বিচার চাই।'
শিক্ষার্থী ও এলাকাবাসী জানায়, শিক্ষক কাউসার প্রায়ই শিক্ষার্থীদের এভাবে মারধর করেন। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক গোলাম মাওলা বলেন, ‘উপজেলা শিক্ষা অফিসার আমার সঙ্গেই রয়েছেন, এ বিষয়ে কথা বলছি তাঁর সঙ্গে। বিষয়টা আমি দেখছি। সবকিছুর মধ্যে আপনারা হাত দিলে কেমনে চলব? বিষয়টা সমাধান করতে দেন। আগামীকাল শিক্ষা অফিসার বিষয়টা তদন্তে যাবেন। এটা আমি দেখছি।'
যোগাযোগ করলে খালিয়াজুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিমেল কদর (চলতি দায়িত্ব) বলেন, ‘এখনো এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। আপনার থেকেই প্রথম জানলাম। খোঁজ নিয়ে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

বাগেরহাটে দুটি ক্লিনিকে অপারেশনের রোগী ও নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্লিনিক দুটি হলো বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকার পলি ক্লিনিক এবং শহরের দাসপাড়া মোড় এলাকার দবির উদ্দিন মেমোরিয়াল ক্লিনিক।
১ মিনিট আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীর বোন কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
৮ মিনিট আগে
সড়কে যানবাহনের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় প্রদত্ত অর্থকে কেবল ‘অনুদান’ বা ‘আর্থিক সহায়তা’ হিসেবে নয়, বরং তাঁদের প্রাপ্য যথাযথ ক্ষতিপূরণ হিসেবে বিবেচনা করার এবং ক্ষতিপূরণের পরিমাণ বাস্তবসম্মত ও ক্ষয়ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে
৯ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় বিএনপির এক নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থল থেকে ১০টি অবিস্ফোরিত পেট্রোল বোমা ও ১টি ককটেল উদ্ধার করেছে বলে জানিয়েছে।
১১ মিনিট আগে