
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বাসচাপায় এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা যাত্রীবাহী ওই বাসে আগুন দেয়। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার রান্ধুনীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-টঙ্গিবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসাছাত্রীর নাম আরবী (৬)। সে উপজেলার সিকদারবাড়ি মহিলা মাদ্রাসার নুরানি শাখার ছাত্রী ও রান্ধুনীবাড়ি এলাকার মো. আলমগীরের মেয়ে।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, টঙ্গিবাড়ী পরিবহনের একটি বাস ঢাকা থেকে ছেড়ে জেলার টঙ্গিবাড়ী উপজেলার বেতকা এলাকায় আসছিল। দুপুর ১২টার দিকে বাসটি উপজেলার রান্ধুনীবাড়ি এলাকায় মাদ্রাসা থেকে বাড়িতে ফেরার পথে আরবীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই ছাত্রী। এ ঘটনায় তাৎক্ষণিক স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসে আগুন ধরিয়ে দেয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বাসচাপায় এক শিশু নিহত হওয়ার ঘটনায় উত্তেজিত জনতা যাত্রীবাহী বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১২ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১৮ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
৩২ মিনিট আগে