
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পাহাড় ও সমতল অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না। গতকাল বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাহাদুরপুর চা বাগান ঘুরতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সীমান্ত এলাকায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে উল্লেখ করে পার্বত্যমন্ত্রী বলেন, মাদক, সন্ত্রাস কিংবা চাঁদাবাজির সঙ্গে জড়িত যে-ই হোক না কেন, কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীর রাজনৈতিক পরিচয়ও এখানে বিবেচনায় নেওয়া হবে না। এ সময় তিনি সংশ্লিষ্ট থানার ওসিকে মাদকের বিরুদ্ধে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
পর্যটন খাত প্রসঙ্গে দীপেন দেওয়ান বলেন, সরকার পর্যটন উন্নয়নে নানা পরিকল্পনা হাতে নিয়েছে। ইতোমধ্যে একটি ট্যুরিজম বোর্ড গঠন করা হয়েছে এবং সেখানে তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে কাজ চলছে। যা পর্যটন খাতকে আরও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন। পার্বত্যমন্ত্রী আরও বলেন, সিলেট ও মৌলভীবাজার অত্যন্ত সম্ভাবনাময় পর্যটন এলাকা। এসব এলাকার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এ সময় তিনি মাধবকুণ্ড পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন পাশাপাশি পর্যটন এলাকার পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
খাসিয়া আদিবাসী জনগোষ্ঠীর ভূমি-সংক্রান্ত সমস্যার বিষয়ে এক প্রশ্নের জবাবে পার্বত্যমন্ত্রী বলেন, বিষয়টি তিনি গুরুত্বসহকারে সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরবেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন।
এসময় মন্ত্রীর একান্ত সচিব রবীন্দ্র চাকমা, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম, থানার ওসি মনিরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
টানা দুই দিনের অতি ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও প্রায় ১৮ ঘণ্টা পর তা কমে যায়। এতে তিস্তার বাঁ তীরবর্তী জেলা লালমনিরহাটের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
৩ মিনিট আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে পড়েন।
৭ মিনিট আগে
এই প্রতিবাদে একাত্মতা জানিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ভারতকে ঘোষিতভাবে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় দেশটির শিক্ষিত সমাজকে এগিয়ে আসার কথা বলেন তিনি।
২৪ মিনিট আগে
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে দুই শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. আমিনুল ইসলাম (৪৫) নামের অভিযুক্ত ব্যক্তিকে সোমবার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৩ মিনিট আগে