
মানিকগঞ্জ পৌরসভার পোড়রা এলাকায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে অভিযান চালিয়ে নারীসহ এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। এ সময় বাড়ির পেছনের জমি থেকে প্রায় সাত কেজি ওজনের একটি পরিপক্ব গাঁজাগাছ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ এই অভিযান চালায়।
আটক আইনজীবী তৌহিদুর রহমান বাবু পোড়রা এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।
পুলিশ জানায়, এক নারীকে বাড়িতে ডেকে এনে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ওই নারীর স্বামী সদর থানায় খবর দেন। অভিযোগ রয়েছে, স্ত্রীকে ফিরিয়ে নিতে গেলে তৌহিদুর রহমান বাবু ধারালো চাকু দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায় এবং তৌহিদুর রহমান বাবুসহ ওই নারীকে আটক করে।
সদর থানা-পুলিশের দাবি, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাড়ির পেছনের জমিতে গাঁজাগাছ লাগানোর কথা স্বীকার করেন তৌহিদুর রহমান বাবু। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সেখান থেকে প্রায় সাত কেজি ওজনের একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বিশাল একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনজীবী তৌহিদুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় যৌনকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছুরিকাঘাত, গাঁজা চাষ ও অনৈতিক কর্মকাণ্ড-সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে পৃথক ধারায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসহ গ্রেপ্তার হওয়া এক মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়...
৮ মিনিট আগে
ময়মনসিংহের সদর উপজেলায় অটোরিকশাচালক রাজিব ইসলামকে (২৫) কুপিয়ে হত্যা করে তাঁর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত রাজিব ইসলাম নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতনকান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। তাঁর আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
১৮ মিনিট আগে
নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১০টায় উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
সড়কপথে গাজীপুর শহরের প্রবেশমুখে রেলের লেভেল ক্রসিং। এ লাইন দিয়ে দেশব্যাপী অন্তত ৫২ জোড়া ট্রেন চলাচল করে প্রতিদিন। আর একটি ট্রেন আসা মানেই লেভেল ক্রসিংয়ে কমপক্ষে ১০ মিনিটের অপেক্ষা। এর প্রভাবে দিনব্যাপী আশপাশের সড়কে থাকে অসহনীয় যানজট। এতে নষ্ট হয় হাজারো কর্মঘণ্টা।
৬ ঘণ্টা আগে