
মানিকগঞ্জের দৌলতপুর ও সদর উপজেলায় পৃথক দুই ঘটনায় মা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাতে এই হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে একই পরিবারের দুই সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত ব্যক্তিরা হলেন আব্দুস সালামের স্ত্রী আমিনা বেগম এবং তাঁদের দেড় বছরের শিশুসন্তান আসলাম।
অভিযোগ রয়েছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে পারিবারিক বিরোধের একপর্যায়ে আব্দুস সালামের ছোট ভাই ইউসুফ আলী তাঁর ভাবি আমিনা বেগম ও ভাতিজা আসলামের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে আঘাত করে তাঁদের হত্যা করা হয়। ঘটনার সময় বাড়িতে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
পরে রাত ১০টার দিকে আব্দুস সালাম বাড়িতে ফিরলে অভিযুক্ত ইউসুফ আলী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে একই রাতে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে নিজ বাড়িতে সজীব হোসেন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত সজীব হোসেন ওই এলাকার মুনসের আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, সজীবের বিরুদ্ধে ডাকাতি ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে বাড়িতে থাকা অবস্থায় দুর্বৃত্তরা সজীবের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এর পেছনের কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, দুটি হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দৌলতপুরের ঘটনায় অভিযুক্ত ইউসুফ আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া সদর উপজেলার হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খালপাড় এলাকার শশী ভিলা নামের একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে
নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় আকস্মিক বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সামনে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে গেছে সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি, নষ্ট হয়েছে কৃষকদের আমনের বীজতলা, ভেসে গেছে শত শত
৩৩ মিনিট আগে
সাগর হোসেন বুলেট হাজারীবাগ ভাগলপুর লেনের স্থানীয় বাসিন্দা। তার বাবার নাম মৃত শাহাদত হোসেন। বুলেট বেকার ছিলেন। কে বা কারা এই হত্যায় জড়িত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
১ ঘণ্টা আগে
মোটরসাইকেলের জ্বালানি তেল নিতে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ফের বাড়ছে ভিড়। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে বাইকের লম্বা সারি।
১ ঘণ্টা আগে