
ঈদের ছুটিতে দক্ষিণাঞ্চলে ঘরে ফেরা মানুষ এবার ঘর ছাড়তে শুরু করেছে। আজ রোববার সকাল থেকেই ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেন। কর্মস্থলমুখী মানুষের বাড়তি চাপ তৈরি হচ্ছে মহাসড়কে।
ঈদের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে অফিস-আদালত। কাজে যোগ দিতে শনিবার বিকেলে থেকেই কর্মস্থলমুখী যাত্রীদের চাপ বাড়তে শুরু করে। আজ রোববার সকাল থেকে এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার পরিবহনের বাড়তি চাপ লক্ষ করা গেছে। এ ছাড়া বিভিন্ন স্টপেজে যাত্রীদের ভিড় দেখা গেছে। বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতেও দেখা গেছে যাত্রীদের।
ঢাকাগামী একাধিক পরিবহনের চালক জানান, ঈদের ছুটি শেষ হচ্ছে। রোববার ভোর থেকেই দূরপাল্লার পরিবহনে যাত্রীদের বাড়তি চাপ রয়েছে। বেশির ভাগ যাত্রী আগে থেকেই টিকিট কেটে রেখেছিলেন। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে সরাসরি ঢাকার উদ্দেশে যাচ্ছে পরিবহন। যাত্রী নামিয়ে ফের ফিরে আসতে হচ্ছে।
ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একাধিক পরিবহনের চালক জানান, ঢাকায় ফেরার চাপ ব্যাপক। ভাঙ্গা থেকে যাত্রী নিয়ে পদ্মা সেতুর নাওডোবা পর্যন্ত একাধিক স্টপেজ থেকে যাত্রী নিতে হয়। সিট আগেই ভরে যায়। পথের যাত্রীদের দাঁড়িয়ে যেতে হয়।
বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তাঁরা জানান, খুব বেশি বাড়তি ভাড়া নেওয়া হয় না। স্বাভাবিক সময়ের চেয়ে একটু বেশি। তবে তা সহনীয়। কারণ, ঢাকা থেকে প্রায় যাত্রীশূন্য বাস ফিরে আসে। তবে যাত্রীরা জানান, লোকাল বাসের যাত্রীদের জন্য সমস্যা বেশি হয়। সিট খালি পাওয়া যায় না। দাঁড়িয়ে যেতে হয়।
এদিকে মাদারীপুরের শিবচর থেকে আনন্দ পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করছে। ঈদের আগেও তারা ঢাকার গুলিস্তান থেকে ৪০০ টাকা করে ভাড়া নিয়েছে। অথচ স্বাভাবিক সময়ের ভাড়া ২০০ টাকা। এখন ঢাকায় যেতেও বাড়তি ভাড়া দিতে হচ্ছে।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে রোববার থেকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে পরিবহনের চাপ বেড়েছে। হাইওয়েতে দুর্ঘটনা এড়াতে পুলিশের একাধিক টিম রয়েছে। মহাসড়কে বাস থামিয়ে যাতে যাত্রী ওঠানামা করাতে না পারে, সেদিকে তৎপরতা রয়েছে পুলিশের।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘হাইওয়ে পুলিশের একাধিক টিমের টহল রয়েছে মহাসড়কে। চেকপোস্টসহ মোবাইল টিম কাজ করছে। যাত্রীরা যেন নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারে, মহাসড়কে যেন ভোগান্তি না হয়, সেদিকে পুলিশের তৎপরতা রয়েছে।’

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর স্বজনের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন ও বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ...
৩ মিনিট আগে
কুড়িগ্রামে বিয়ে বাড়িতে এক তরুণকে হত্যার অভিযোগে করা মামলার এক আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ ইসমত আরা এই আদেশ দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
১১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে এ এইচ এম আসলাম হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
১৭ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের হামলায় তিন আনসার সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন ও আনসার সদস্যরা আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
২২ মিনিট আগে