
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অসামান্য। এমনটি বলেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে, অন্যথায় স্বাধীনতার ইতিহাস ভূলুণ্ঠিত হওয়ার আশঙ্কা রয়েছে।
গতকাল শনিবার বিকেলে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আহম্মদ সোহেল মনজুর এসব কথা বলেন। নেছারাবাদ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন এবং স্বরূপকাঠি পৌর বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে আহম্মদ সোহেল মনজুর বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন এবং তাঁর অবদানের কারণেই আজ দেশ স্বাধীনতার সুফল ভোগ করছে।’ তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সময়ের দাবি।
সোহেল মনজুর আরও বলেন, ‘দেশের বিভিন্ন সংকটময় সময়ে জিয়া পরিবার নেতৃত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে।’ তাঁর ভাষ্য, ‘বিএনপি একটি গণতান্ত্রিক ও উন্নয়নমুখী দল এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘দলের মধ্যে কোনো গ্রুপিং না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ নির্বাচনে বিজয়ী হতে হলে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

কুষ্টিয়ার দৌলতপুরে অ্যাডভোকেট শরিফুদ্দিন রিমন (৬০) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
আশুলিয়ার জামগড়ায় প্রীটি কম্পোজিং লিমিটেডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। তিতাস গ্যাসের কর্মকর্তাদের দাবি, সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে সিলিন্ডারে আনা গ্যাস কারখানায় ব্যবহার করা হতো। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
৯ মিনিট আগে
গাইবান্ধায় নেশার টাকা জোগাড় করতে ১৩ মাস বয়সী কন্যাশিশুকে বিক্রির অভিযোগে বাবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৬ মিনিট আগে
চাকরিতে পুনর্বহালের দাবিতে পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন চাকরিচ্যুত ব্যাংকাররা। পুলিশ সরাতে গেলে ধস্তাধস্তিতে তিনজন আহত হয়েছেন। এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি স্থগিত হলে যান চলাচল স্বাভাবিক হয়।
২৮ মিনিট আগে