
মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
আজ সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক এই অভিযান চালানো হয়। অভিযানে সদর উপজেলার খাগড়াকরি গ্রামের মেসার্স মালেক ব্রিকস ও সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া এলাকার মেসার্স খান ব্রিকসকে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার। অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, জরিমানা করা দুটি ইটভাটার কোনো বৈধ অনুমোদন বা পরিবেশগত ছাড়পত্র ছিল না। পাশাপাশি এসব ভাটা বিদ্যালয়ের এক কিলোমিটারের মধ্যে স্থাপন করা হয়েছিল, যা প্রচলিত আইন অনুযায়ী সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
আব্দুল্লাহ আল মামুন আরও জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এ জরিমানা আরোপ করা হয়েছে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ ইটভাটার কারণে দীর্ঘদিন ধরে এলাকায় পরিবেশদূষণ ও কৃষিজমির ক্ষতি হয়ে আসছিল। অভিযান চালানোর পর তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৫ ঘণ্টা আগে