
রাঙামাটির কাপ্তাই হ্রদের বালুরচর এলাকায় সাঁতার কাটতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শহরের বালুখালী ইউনিয়নের বালুরচর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো. ইনতিসার হাসনাত জিমেল (২৩) চট্টগ্রামের ডিওএইচএস এলাকার বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, জিমেলসহ চারজন একটি বোটে করে কাপ্তাই হ্রদে নৌভ্রমণে যান। নৌভ্রমণ শেষে বিকেলে বালুরচর এলাকায় সাঁতার কাটতে নামলে জিমেল পানিতে ডুবে যান। সাঁতার কাটতে যাওয়া অন্য তিনজন হলেন ওয়াসি, শোভা ও হুমাইরা। তাঁরাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান এবং জিমেলকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাস বলেন, ‘সন্ধ্যার একটু আগে ফোন পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।’
রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফরহাদ কামাল বলেন, পানিতে ডুবে যাওয়া একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বরিশাল নগরীতে গোপন বৈঠক করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতা-কর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠকে বসেছিলেন তাঁরা।
১৫ মিনিট আগে
বিদ্যালয়ের পুকুরপাড়ে বড়শি হাতে জড়ো হয়েছিলেন মাছ শিকারিরা। জনপ্রতি ১২ হাজার টাকা দিয়ে টিকিট কেটে শুরু হয়েছিল মাছ ধরার উৎসব। কিন্তু বড়শিতে উঠল নিষিদ্ধ পিরানহা! খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ১০ মণ পিরানহা মাছ জব্দ করে মাটিচাপা দিয়েছে উপজেলা প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে মাছ ধরার উৎসবও।
১৬ মিনিট আগে
কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় জড়িতের অভিযোগে হাফিজুর রহমান নামে কৃষক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। পরে তাঁকে ছাড়াতে থানায় গিয়ে তদবির করার অভিযোগে জামায়াত ও বিএনপির আট নেতা-কর্মীকেও আটক করা হয়। তবে পরে মুচলেকা নিয়ে উভয় পক্ষের নেতাদের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে...
২০ মিনিট আগে
পূর্ব সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে চার জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া ও কটকার কালামিয়ার ভারানী এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়।
২৩ মিনিট আগে