
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল মোটরসাইকেলে করে যাওয়ার সময় ১০ থেকে ১২ জনের একটি দুর্বৃত্ত দল তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত আব্দুল্লাহ মোড়লকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক।
নিহত বাদল মোড়লের মরদেহ বর্তমানে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ও ফকিরহাট মডেল থানার পুলিশ।
হামলার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পোর্ট টার্মিনাল অপারেটর প্রতিষ্ঠান কিউ টার্মিনালসের গ্রুপ সিইও মার্কো নিলসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছে। সোমবার (২৭ জুলাই) প্রতিনিধিদলটি চট্টগ্রাম বন্দরে এসে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য
৩০ মিনিট আগে
জুলাই মাস এলেই চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের আলেকজান্ডার পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার মেঘনা নদীতে দেখা মিলত ইলিশের উৎসব। নদীতে হাজারো মাছ ধরার নৌকা, আড়তে মণে মণে ইলিশের বেচাকেনা এবং ক্রেতাদের ভিড়ে মুখর থাকত পুরো উপকূলীয় এলাকা। তবে এবার ভরা মৌসুমেও সেই চিরচেনা দৃশ্য নেই।
৩৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডালবোঝাই ট্রাক খাদে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
সভায় আক্তার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচন দিতে চাইত না। নির্বাচনের নামে ডামি নির্বাচন করত এবং জনগণের ভোটাধিকার হরণ করত।’ তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারের ছয় মাস পার হলেও স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, সেই তারিখ এখনো জানানো হয়নি। ভোট ছাড়া স্থানীয় সরকারে প্রতিনিধি বসানো হচ্ছে।
১ ঘণ্টা আগে