
মানিকগঞ্জের সাটুরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির আইনবিষয়ক সম্পাদক রুহুল আমিন রুবেলের জামিনের জন্য তাঁকে বিএনপির কর্মী উল্লেখ করে প্রত্যয়নপত্র দিয়েছেন বিএনপি ও তাঁতী দলের স্থানীয় নেতারা। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। একজন নেতা প্রত্যয়নপত্র দেওয়াকে ভুল বলে তা প্রত্যাহারের কথা জানিয়েছেন।

মানিকগঞ্জের সাটুরিয়ায় জমির মালিকানা ও জনচলাচলের রাস্তা বন্ধ করে টিনের ছাপরা ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ধানকোড়া ইউনিয়নের পশ্চিম কামতা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জের সাটুরিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল ও সাটুরিয়া ডাকবাংলোর সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা পৃথক মামলায় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

দেশের প্রতিটি মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। কোনো মানুষ বা এলাকা যেন নিরাপদ পানি সরবরাহের বাইরে না থাকে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।