
সৌদি কোম্পানিতে বাংলাদেশি কর্মচারীর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মাগুরার মহম্মদপুরে এসেছেন সে দেশের নাগরিক আবদুল আজিজ ও বিন সাইদ আল মাহান নামে আপন দুই ভাই। আজ বুধবার ঢাকা বিমানবন্দর থেকে উপজেলার বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক স্কুল মাঠে তাঁদের বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে।
সেখানে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানোনো হয়। একজন কর্মচারীর বিয়ের দাওয়াতে দুই ভাই সৌদি থেকে এভাবে চলে আসায় অনেকেই অবাক হয়েছেন।
জানা যায়, মহম্মদপুর উপজেলার রায়পুর গ্রামের আকবর মোল্যার ছেলে আলী হোসেন দীর্ঘ সাত বছর ধরে সৌদি আরবের আল জুবাইল শহরের বাসিন্দা বিন সাইদ আল মাহানের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরি করছেন। চাকরির সুবাদে মালিকের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে আলী হোসেনের। তাঁর বিশ্বাস জয় করে প্রিয়পাত্র হয়ে ওঠেন মাগুরার এই যুবক।
আগামী শুক্রবার সৌদিপ্রবাসী আলী হোসেনের বিয়ে। ওই দিন বিয়েতে বরযাত্রী হিসেবে অংশ নেবেন সৌদি নাগরিক এ দুই ভাই।
জানতে চাইলে প্রবাসী আলী হোসেন বলেন, ‘আমার কফিল (মালিক) আমার বিয়ের দাওয়াত খেতে আমাদের বাড়িতে এসেছেন। আমি ওই কোম্পানিতে ম্যানেজার পদে কর্মরত আছি। আমার আরেক ভাই আমার কফিলের প্রতিষ্ঠানে চাকরি করেন। কফিল আমাদের বাড়িতে এক সপ্তাহের মতো থাকবেন। পরে আমি ও আমার কফিল একসঙ্গে সৌদি আরবে ফিরে যাব।’
রায়পুর গ্রামের সোহানুর রহমান বলেন, ‘এর আগে কখনো কেউ আমাদের গ্রামে হেলিকপ্টারে করে আসেনি। আমাদের গ্রামের ছেলে আলী হোসেনের সঙ্গে তাঁরা এসেছেন। আমরা খুবই খুশি হয়েছি।’
সৌদি দুই নাগরিক বাংলাদেশে এসে এখানকার আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। বাঙালি বন্ধু আলী হোসেনের সঙ্গে বন্ধন মজবুত করতে এবং বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে তাঁরা এ দেশে এসেছেন বলে জানিয়েছেন।
নিজ কর্মীর বাড়ি বাংলাদেশে আসতে পেরে সৌদির দুই নাগরিক বেশ উৎফুল্ল। এখানে আসতে পেরে তাঁরা খুব ভালো অনুভব করছেন। স্থানীয় মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন বলেও জানান তাঁরা।

রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদক কারবারিদের তালিকার দুই নম্বরে নাম থাকা জাহাঙ্গীর আলম হেরোইন ও অস্ত্রসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। সেই জাহাঙ্গীর গত মঙ্গলবার অংশ নেন গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাদকবিরোধী কমিউনিটি পুলিশিং সভায়। এতে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগে
রাজধানীর আদাবরে ফুটবল খেলা দেখার সময় বাঁশি বাজানোকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আবুল বাশার বাদশা নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি ছিলেন। এ ঘটনায় একই কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নামে আরও একজন নেতা...
২ ঘণ্টা আগে
বান্দরবানের সাত উপজেলায় প্রাথমিক শিক্ষাব্যবস্থা এখন গভীর সংকটের মুখে। জেলার ৪৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭৪টিতে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষা কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রশাসনিক দায়িত্বের চাপ বাড়ায় শ্রেণিকক্ষে পাঠদানে সময়...
২ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে বাসুদেবপুর গ্রাম। গ্রামের বাড়িগুলোর আশপাশে থাকা সামান্যতম ভিটেমাটি অনাবাদি নেই। গ্রামের মাঝ দিয়ে যাওয়া রাস্তার দুধারে ফুল, ফল, মসলা ও বনজ বৃক্ষের চারা চোখে পড়ে। সেই সঙ্গে চোখে পড়ে, নার্সারির নামসংবলিত সাইনবোর্ড। নার্সারিগুলোয় মানুষের ব্যস্ততার দৃশ্যও চোখ এড়ায় না।
৩ ঘণ্টা আগে