
মাগুরার শালিখায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে এক মাদক কারবারির ছুরিকাঘাতে রাকিবুল নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামের সাহেদ ইটভাটার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অপু (২৪) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। আটক অপু হরিশপুর গ্রামের জালাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাহেদ ইটভাটার মোড়ে মাদক বেচাকেনার খবর পেয়ে শালিখা থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চিহ্নিত তিন মাদক কারবারি পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে পুলিশ একজনকে হাতেনাতে ধরে ফেলে।
আটককৃত তরুণ তখন তাঁর কাছে থাকা ধারালো ছুরি দিয়ে এসআই রাকিবুলের বাম হাতে সজোরে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে সঙ্গীয় পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশের এক কর্মকর্তা ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকে এলাকায় অভিযান চলছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ কোটি টাকারও বেশি মূল্যের অবৈধ ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ বুধবার দুপুরে বিজিবির ২৫ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটাল
১ মিনিট আগে
টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভবনের ভেতরে অগ্নিস্ফুলিঙ্গ ও চাপা আগুন থাকায় পুরোপুরি ডাম্পিং করতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
৬ মিনিট আগে
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া মসজিদে এশার নামাজ আদায়ের পর গণসংযোগে গেলে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা বাধা দেন বলে অভিযোগ
২০ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে ধানখেতের পাশ থেকে দুলাল হোসেন ওরফে দুলু মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের চটানপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু ক্যাডেট স্কুলে
৩১ মিনিট আগে