মাগুরায় ২০টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে অবরুদ্ধ করার অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ইউএনও’র হস্তক্ষেপে পরিবারগুলো চলাচলের রাস্তা ফিরে পেয়েছে।
নিম্ন আয়ের ২০টি পরিবারের লোকজনের চলাচলের একমাত্র রাস্তা আটকে দিয়ে তাঁদের অবরুদ্ধ করেন স্থানীয় প্রভাবশালী সিদ্দিকুর রহমান। অভিযোগ পেয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল পুলিশ পাঠিয়ে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করেন।
বুধবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে ঘটনাটি ঘটে। অবরুদ্ধ পরিবারগুলোর একজন সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘আমি ইজিবাইক চালাই। সকালে বাড়ি থেকে বের হতে চাইলেও পারিনি। আমাদের পথ আটকে রাখা হয়েছে।’
সালিমুল নামে অপর এক ভ্যান চালক বলেন, ‘স্থানীয় বাসিন্দা সিদ্দিকুর রহমান সকালবেলা বাঁশ দিয়ে পথ আটকে দিয়েছে। আমাদের চলাচলের একমাত্র রাস্তা এটা। ভ্যান নিয়ে বের হতে না পারলে আমাদের আয় বন্ধ। সিদ্দিকুর প্রায়ই এ কাজ করে। সে রাস্তায় পুকুর কাটারও হুমকি দিয়েছে।’
স্থানীয়রা জানান, রাস্তার পাশে সিদ্দিকুর রহমানের জমি আছে। একটু কাদা পানি জমলে ভ্যান ও ইজিবাইক চালকেরা তাঁর জমির ওপর দিয়ে যায়। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। তখন রাস্তা বন্ধ করে দেন।
অভিযুক্ত সিদ্দিকুর রহমান বলেন, ‘নিজের জমির ওপর দিয়ে আমি কারও পথ করে দিতে পারি না। তাই আমি রাস্তা আটকে দিয়েছি।’
ইউএনও রামানন্দ পাল জানান, ‘বিষয়টি শুনেই পুলিশ পাঠিয়েছি। এখন আর সমস্যা নেই।’

গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার বেশি জমিতে আলু চাষ করেছিলেন রংপুরের কৃষকেরা। কিন্তু টানা বৃষ্টিতে জেলার অনেক এলাকার উঠতি আলুর খেত পানিতে তলিয়ে গেছে। খেতেই নষ্ট হচ্ছে একরের পর একর জমির আলু। এতে নতুন করে লোকসানের শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক।
৪ ঘণ্টা আগে
ভোলা জেলার সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের একমাত্র অত্যাধুনিক এক্স-রে মেশিনটি তিন বছরের বেশি সময় অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে প্রয়োজন থাকলেও রোগীরা ক্লিনিকে এক্স-রে করাতে পারছেন না। ক্লিনিকের বাইরে বেশি টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে তাঁদের।
৫ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের বোনাস না পেয়ে তিন দিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। দাবি আদায়ের জন্য তাঁরা গত মঙ্গলবার রাত থেকে নগরের সড়ক, অলিগলি থেকে বর্জ্য অপসারণ বন্ধ রেখেছেন। এতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুই দিনে প্রায় ৪০০ টন বর্জ্যের স্তূপ সৃষ্
৫ ঘণ্টা আগে
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির ও হানিফ। আহত হয়েছেন আশিক (২৫) ও একই গ্রামের হোসেন আলীর ছেলে।
৭ ঘণ্টা আগে