শিবচরে বিএনপির সমাবেশে আওয়ামী লীগের নেতারা

মাদারীপুরের শিবচরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে বিএনপির সমাবেশে উপস্থিত হতে দেখা গেছে। গতকাল সোমবার উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে এই সুধী সমাবেশ ও মতবিনিময় সভা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান মোহসেন উদ্দিন সোহেল ব্যাপারী আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুনির চৌধুরীর আস্থাভাজন ছিলেন। পুরোদস্তুর একজন আওয়ামী লীগ নেতা হিসেবে তিনি বেশ সমাদৃত। রাজনৈতিক পট পরিবর্তনের ৫৫ দিনের মাথায় তাঁকে বিএনপির মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন। এ নিয়ে স্থানীয়ভাবে সমালোচনার ঝড় বইছে। দুই দলের অনেক নেতা-কর্মীই বিষয়টা নিয়ে বিব্রত।
গতকাল সোমবার কাঁঠালবাড়ী ইউনিয়নের বাদশা ব্যাপারীর বাড়িতে ওই সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁকে স্বাগত জানাতে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোহসেন উদ্দিন সোহেল ব্যাপারীও উপস্থিত হন। পরে সভামঞ্চেও বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে তাঁকে।
একই অনুষ্ঠানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজীব হাওলাদারকে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করারও খবর পাওয়া গেছে। একই সঙ্গে এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও কিছু নেতারও বিএনপিতে যোগদানের খবর পাওয়া গেছে।
ছাত্রদল নেতা শেখ নূর উদ্দীন বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লতিফ মোল্লার আপন ভাই কামাল জামান নূরুদ্দীন মোল্লা আওয়ামী লীগের রাজনীতি করতেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। এরপর থেকে নিজেকে বিএনপি নেতা বলে পরিচয় দিতে থাকেন। ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত শিবচরে তাঁর কোনো কার্যক্রম ছিল না।’
শেখ নূর উদ্দীন আরও বলেন, ‘৫ আগস্টের পর নূরুদ্দীন মোল্লা হঠাৎ প্রকাশ্যে এসে আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে পুনর্বাসন করে রাজনীতিতে ফিরতে চেষ্টা করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলার দুজন আসামি ইউপি চেয়ারম্যান সোহেল ব্যাপারী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজীব হাওলাদারকে গতকাল দলে নিয়ে বিএনপির কর্মিসমাবেশ করেছেন। এটা দুঃখজনক। তাতে শিবচরে বিএনপির ওপর আস্থা হারাচ্ছে সাধারণ জনগণ। অতিসত্বর হাইকমান্ডকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানাই আমরা।’
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতিতে থেকে বিগত ১৭ বছর সব সুযোগ-সুবিধা নিয়েছেন তাঁরা। দিন বদলের সঙ্গে সঙ্গে তাঁরা নিজেদের বদলে নিয়েছেন। এটা খুবই লজ্জার।’
এদিকে যোগদান বা সমাবেশে উপস্থিত থাকার বিষয় জানতে সোহেল ব্যাপারী, সজীব হাওলাদারের মোবাইলে একাধিকবার ফোন করেও বন্ধ পাওয়া যায়। বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লার মোবাইলে ফোন করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে শিবচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন খলিফা বলেন, ‘আওয়ামী লীগের ত্যাগী, আস্থাশীল নেতাদের সঙ্গে সমন্বয় না করে কিছু দালাল চক্রের সঙ্গে সমন্বয় করে তাঁদের দলে স্থান দেওয়া হয়েছিল। তাঁরা দলের সব সুযোগ-সুবিধা নিয়েছেন। তাঁরা এসেছিলেন ব্যবসা করতে; ব্যবসা শেষ, এখন চলে গেছেন। আমাদের দলের নেতা জননেতা নূর-ই আলম চৌধুরী কোনো সাংগঠনিক সম্পাদক বা দলের কারও সঙ্গে আলাপ-আলোচনা না করে তাঁদের দলে এনেছিলেন। এখন তাঁরা সুযোগ পেয়ে চলে গেছে। কোনো ত্যাগী নেতা দল ছাড়েনি। ছেড়েছেন সুযোগসন্ধানীরা।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের ছাত্র-জনতা মারা গেছে, তাদের হত্যা করা হয়েছে। সেই আসামিদের সঙ্গে বিএনপি নামধারী প্রেতাত্মারা অপতৎপরতার মাধ্যমে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। আমরা উপজেলা বিএনপি এর তীব্র নিন্দা জানাই। যারা এ কাজ করছে, তাদের বিরুদ্ধে উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেবে।’
আরও খবর পড়ুন:
- প্রবাসীদের এনআইডি কার্ড: মানতে হবে যেসব নির্দেশনা
- পাসপোর্ট থাকলেই প্রবাসীদের এনআইডি নয়
- নিজঘরে সাংবাদিক সীমান্ত খোকনের ঝুলন্ত লাশ
- অ্যাসোসিয়েশনে পদ দখল নিয়ে পুলিশ সদরে তুমুল হট্টগোল
- হাসিনার সেই ৪০০ কোটির পিয়নের অবৈধ সম্পদের খোঁজে সিআইডি
- প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
- ওশোর আশ্রমে শৈশবে ৫০ বার ধর্ষিত হওয়ার স্মৃতিচারণ করলেন ব্রিটিশ নারী
- সাগর-রুনি হত্যা: মামলা চালাবেন শিশির মনিরসহ ৯ আইনজীবী
- নিরাপত্তার কারণে বৈরুতে বাংলাদেশ দূতাবাসের স্থান পরিবর্তন
- হাজার কোটি টাকার বড় বড় ভবন পড়ে আছে বেসরকারি কলেজে
- আদালতের রায়ে চট্টগ্রাম সিটির নতুন মেয়র বিএনপি নেতা শাহাদাত
- রাজশাহী শিক্ষা ভবন থেকে পরিচালককে বের করে দিয়ে তালা
- কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যরা অপরাধী বলে গণ্য হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে বলিউড অভিনেতা গোবিন্দ
- হাসপাতালে ভর্তি রজনীকান্ত
- সাকিবকে বিশেষ উপহার দিলেন কোহলি
- যৌন সম্পর্কের সময় রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু
- দুই দিনে হেরে দুই ধাপ নিচে নামল বাংলাদেশ
- বেনামে শতকোটির ঠিকাদারি খুলনার সাবেক মেয়র খালেকের
- লোকসান ঠেকাতে আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমাচ্ছে বিমান
- চার লেন এক্সপ্রেসওয়ে নির্মাণে চীনা অর্থায়ন অনিশ্চিত
- বিএনপির উদ্যোগে ‘ক্রসফায়ারের’ মামলায় ফাঁসছেন ম্যাজিস্ট্রেটও
- এখন আমাকে ফাঁসি দিলেও টাকা দিতে পারছি না, বললেন ঘুষ নেওয়া কর্মকর্তা
- ভারত ম্যাচ শেষের আগেই সুখবর পেল বাংলাদেশ
- কারারক্ষী নিয়োগে কামালের ভূত
- ভারতে বাংলাদেশের ইলিশ কিনে ফেসবুকে পোস্ট তসলিমার









