সমাবেশ

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের
মানিকগঞ্জের ঘিওরে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে লাল ক্যাপ পরে ‘রেড অ্যালার্ট’ ঘোষণা করেছেন প্রায় ৬০০ মানুষ। চরঘিওরে সাড়ে পাঁচ ঘণ্টার সমাবেশে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

কেসি কলেজে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা: গেটের বাইরে শিবিরের প্রতীকী নবীনবরণ
প্রতিবাদ সমাবেশে সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান বলেন, কলেজের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল ফ্যাসিবাদী আচরণ করেছেন। নবীনবরণের অনুমতি দিয়েও তাঁরা অনুষ্ঠানের দিন কলেজ বন্ধ করে প্রধান ফটকে তালা ঝুলিয়েছেন। কলেজ প্রশাসন যে ফ্যাসিবাদী আচরণ করেছে, তার বিচার ঝিনাইদহের মানুষ করবে।

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি বিদেশি অপারেটরকে ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবি বাম দলগুলোর
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্তের অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে দেশের বামপন্থী দলগুলোর মোর্চা সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট।

দেশসেরা এক শিক্ষকের গল্প
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।











