
মাদারীপুরে বিভিন্ন সময় জব্দ করা ১০ হাজার কেজি অবৈধ পলিথিন নিলামে বিক্রি করেছে প্রশাসন।
আজ রোববার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসনের কার্যালয়ের পেছনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেদ কবির ও পরিবেশ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলামের উপস্থিতিতে এগুলো নিলামপ্রাপ্ত প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেওয়া হয়।
এর আগে ওজন দিয়ে এগুলো বস্তার মধ্য থেকে বের করে প্রথমে কেটে টুকরো করা হয়। পরে নিলামে অংশ নেওয়া চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান শাহজালাল প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং হাউসের প্রতিনিধির কাছে বুঝিয়ে দেওয়া হয়। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলে পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিলামে অংশ নেয়। পরে সর্বোচ্চ দরদাতা ৫ লাখ ৬৭ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেন।
পরিবেশ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে জব্দ করা হয় এই অবৈধ পলিথিন। পরে আদালতের নির্দেশে ও রাষ্ট্রীয় স্বার্থে নিলামের ব্যবস্থা নেয় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। নিলামপ্রাপ্ত প্রতিষ্ঠান এই টুকরো পলিথিনগুলো রিসাইক্লিংয়ের পর বিশেষ প্রযুক্তির সাহায্যে প্রক্রিয়াজাত করে নতুন পণ্য বা কাঁচামালে রূপান্তর করবে বলে চুক্তি হয়েছে।

রাজশাহী মহানগরীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে মো. জিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এরপর জিয়ার অন্য ভাইদের মারধরে গুরুতর আহত হয়েছেন তাঁর চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
১৫ মিনিট আগে
খুলনা নগরীতে পূর্বশত্রুতার জের ধরে ছুরিকাঘাতে সোহান (১৭) নামে এক যুবক আহত হয়েছে। আজ রোববার খুলনা দৌলতপুর থানার চুনুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক ওই এলাকার রবিউল মোড়লের ছেলে।
১৮ মিনিট আগে
তসলিম উদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং লাঠিতে ভর দিয়ে চলাফেরা করতেন। গত ৮ অক্টোবর তিনি বাড়িতেই ছিলেন। তবে পরদিন সকাল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর আজ রোববার বিকেলে বাড়ির উত্তর পাশের ডোবায় তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় আগাছানাশক পান করার পর শফিকুল ইসলাম (৬১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহের কথা জানানো হয়নি।
১ ঘণ্টা আগে