
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৬ জন জেলেকে আটক করেছে স্থানীয় প্রশাসন। এ সময় তাঁদের কাছ থেকে ৭০ হাজার মিটার অবৈধ জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়। বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত পদ্মার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে রাত পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও মৎস্য অফিস। এ সময় ইলিশ ধরার দায়ে ১৬ জেলেকে আটক করা হয়। জব্দ করা ৭০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস এবং ৩০ কেজি মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়।
মাদারীপুর জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তারের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন—স্থানীয় সরকারের উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, নৌ পুলিশসহ অন্যরা।
শিবচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, ‘আমরা নিয়মিত পদ্মায় অভিযান পরিচালনা করছি। বুধবার জেলা প্রশাসক মহোদয় অভিযানে নেতৃত্ব দিয়েছেন। পদ্মা থেকে ১৬ জেলেকে ৭০ হাজার মিটার জালসহ আটক করা হয়েছে। পরে তাদের জরিমানা করা হয়। এ ছাড়া মধ্যরাত থেকে অভিযান চলছে। পদ্মা নদীর চরজানাজাত, বন্দরখোলা ইউনিয়নের কাজীরসুরাসহ একাধিক পয়েন্টে জেলেরা মাছ ধরেন এমন অভিযোগ রয়েছে। আমরা সার্বক্ষণিক নদীর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি।’

একসময় গম উৎপাদনের বিচারে ঠাকুরগাঁও জেলায় দেশের প্রায় এক-পঞ্চমাংশ গম আবাদ হতো। কৃষি বিভাগ বলছে, বর্তমানে গমের ন্যায্যমূল্য না পাওয়া এবং উৎপাদন খরচ বাড়ায় কৃষকেরা ধীরে ধীরে এই ফসল থেকে বিমুখ হয়ে পড়ছেন।
১৩ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোমিন (৪২) নামের এক হোটেলশ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় প্রায় ৩২ টন পেঁয়াজবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাধারণত নভেম্বরের প্রথম থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ উৎপাদনের জন্য জমিতে পেঁয়াজ রোপণ করা হয়। বীজ উৎপাদনে সময় লাগে চার থেকে সাড়ে চার মাস।
২ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের মধ্যে ইয়াছিন (৩৫) নামের একজন মারা গেছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার রাতে শাহবাগ থানা-পুলিশ হাসপাতাল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
২ ঘণ্টা আগে