
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একই সঙ্গে গলায় রশি পেঁচিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃতরা হলেন উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) ও তাঁর ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে অলি মিয়ার মা শরিফা বেগম ও স্ত্রী ছকিনা বেগমের মধ্যে ঝগড়া হয়। পরে অলি বাড়ি ফিরলে বিষয়টি শুনে তাঁর মাকে গালমন্দ ও শারীরিক আঘাত করেন। এ বিষয়ে অলির বৃদ্ধ মা ছেলের বিরুদ্ধে স্থানীয় গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে বিচার দেন।
এ খবর শুনে সন্ধ্যায় অলি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা ঘরের দরজা বন্ধ করে নিজ ঘরে একসঙ্গে আত্মহত্যা করেন। পরে রাতে তাঁদের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে দুজনের ঝুলন্ত লাশ দেখতে পান। স্থানীয়দের খবরে হাতীবান্ধা থানার পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
জানতে চাইলে গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলে মারছে এ রকম মৌখিক অভিযোগ নিয়ে সকালে আমার কাছে শরিফা বেগম এসেছিল। পূজার মিটিং নিয়ে ব্যস্ত থাকায় আমি পরদিন বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছিলাম। সন্ধ্যায় শুনি তার (শরিফার) ছেলে ও ছেলের স্ত্রী একই সঙ্গে দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কেন আত্মহত্যা করেছে তা সঠিক বলতে পারছি না।’
এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুনবী বলেন, ‘মায়ের শরীরে আঘাতের ঘটনায় ইউপি চেয়ারম্যানের কাছে বিচার দেওয়ায় অভিমানে তাঁরা দুজন আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ৫২টি অনুমোদিত পদের ৪২টিই শূন্য। সবচেয়ে বড় সংকট হলো খামারটি প্রতিষ্ঠার ৪২ বছরেও ভেটেরিনারি সার্জনের কোনো পদ সৃষ্টি হয়নি। এতে খামারের মহিষের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ঝুঁকির মুখে রয়েছে।
৪ ঘণ্টা আগে
একসময় সন্ধ্যা নামলে যে সড়কে থেমে যেত মানুষের চলাচল। ডাকাত ও ছিনতাইকারীদের ভয়ে অন্ধকার নামার আগেই দোকানপাট গুটিয়ে ফেলতেন ব্যবসায়ীরা। পথচারীদের জিম্মি করে সর্বস্ব কেড়ে নেওয়ার ঘটনা ছিল নিয়মিত। সেই সড়কের ভাতার মারি রেলক্রসিং এলাকায় তৈরি হচ্ছে উচ্চশিক্ষার নতুন ঠিকানা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে গিদারী ইউনিয়নের ‘কিশামত ফলিয়া ফারাজি পাড়া জামে মসজিদ মেরামত’ প্রকল্পে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকার মধ্যে মসজিদ কমিটি পেয়েছে মাত্র ৪০ হাজার টাকা। বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে সরকারি খাদ্যগুদামে গত ৩১ আগস্ট শেষ হয়েছে চলতি মৌসুমের সরকারি গম সংগ্রহ অভিযান। কিন্তু পুরো ক্রয় মৌসুমে এক ছটাকও গম সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। এতে স্বল্প আয়ে চলা মানুষের কাছে কম দামে চাল ও আটার মতো খাবার পৌঁছে দেওয়া ওএমএস (খোলাবাজারে বিক্রি) কার্যক্রম নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে