লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় সরকারি কলেজের কর্মচারীসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাতীবান্ধা উপজেলা সদরের সরকারি আলিমুদ্দিন কলেজের অফিস সহায়ক জামদ্দির ছেলে একই প্রতিষ্ঠানের অফিস সহায়ক নাজমুল হোসেন (২৭) ও সিংগিমারী এলাকার আমিনুর রহমানের ছেলে সিদ্দিক (২৫) ও মেহেদী হাসান।
ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামান উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা। পেশায় বিকাশ ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান বন্ধ করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নুরুজ্জামান। পথে ভুট্টাখেতে ওত পেতে থাকা ছিনতাইকারী চক্রের পাঁচজন তাঁকে ঘিরে ফেলে। এ সময় ছিনতাইকারীরা গলায় ছুরি ধরে জিম্মি করে ব্যাগে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে প্রথমে তিনজন দৌড়ে পালিয়ে যায়। পরে দুজন ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে পালানোর সময় তাঁর চিৎকারে এলাকাবাসী ছিনতাইকারী দুজনকে আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে।
এ ঘটনায় ব্যবসায়ী নুরুজ্জামান হাতীবান্ধা থানায় ছিনতাইয়ের মামলা দায়ের করেন। মামলায় অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ব্যবসায়ীর খোয়া যাওয়া ১ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী নবী বলেন, ‘এলাকাবাসী দুই ছিনতাইকারীকে আটক করে। এ ঘটনার মামলায় অভিযান চালিয়ে আমরা আরও একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তবে ছিনতাইকৃত টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। চেষ্টা অব্যাহত রয়েছে।’

হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে আলু উত্তোলন ও বেচাকেনা বন্ধ রেখেছেন আলু ব্যবসায়ীরা। ভাড়া পুনর্নির্ধারিত না হওয়া পর্যন্ত তাঁরা হিমাগার থেকে আলু ছাড় করবেন না বলে ঘোষণা দিয়েছেন। এতে গত বুধবার থেকে হিমাগারগুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
৫ ঘণ্টা আগে
কক্সবাজার শহর থেকে ১৫ কিলোমিটার দূরে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী গ্রাম। কৃষিনির্ভর এই গ্রাম ফসল উৎপাদনে এখনো জেলার অনন্য এলাকা। কালের পরিক্রমায় সেই গ্রামের পাতলী খাল ভরাট আর সরু হয়ে গেছে।
৫ ঘণ্টা আগে
বরিশালের মেঘনা নদীঘেরা মেহেন্দীগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ ছয়টি সড়ক সংস্কারের জন্য টেন্ডার (দরপত্র) জমা দেওয়ার দুই মাস পেরিয়ে গেলেও সংস্কার কাজ শুরু হয়নি। দরপত্র জমা দেওয়া ১২টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম সর্বনিম্ন দরদাতাকে কাগজপত্রে ত্রুটির অজুহাতে বাদ দেওয়া হয়েছে
৬ ঘণ্টা আগে
উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর বিভাগীয় পর্যায়ে রংপুর বিভাগের আট জেলার প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান লাভ করেছে কাব্য। আ ন ম আতিফ আল হাসান কাব্যর বাবা মরহুম অহিদুজ্জামান রিওন সাবেক সহকারী শিক্ষা কর্মকর্তা...
৮ ঘণ্টা আগে