বাংলাদেশ ও ভারতের সীমান্তসংলগ্ন উত্তর-পূর্বাঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র ছিল ভারতের আসাম রাজ্যের সিলচর শহর থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এবং মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে (২৪ দশমিক ৯১৬ উত্তর অক্ষাংশ এবং ৯২ দশমিক ৯৬২ পূর্ব দ্রাঘিমাংশ)।
উৎপত্তিস্থলটি রাজধানী ঢাকা থেকে প্রায় ২৮৭ কিলোমিটার দূরে হলেও ভারতের আসাম ও মণিপুর রাজ্যের সীমান্তবর্তী বাংলাদেশের সিলেট জেলা ও এর আশপাশের উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের ঝাঁকুনি অনুভূত হয়েছে।
ভূপৃষ্ঠের কম গভীরে হওয়ার কারণে উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় কম্পনের তীব্রতা বেশি ছিল। তবে এই ভূমিকম্পের ফলে বাংলাদেশ বা ভারতের সীমান্ত এলাকায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
১৪ ঘণ্টা আগে
আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীসহ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার বেলা ১টা পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
শাকবাড়িয়া নদীতে তখন ভাটার টান। কাদাভেজা নদীর তীরে পানির রেখা পিছু হটতেই জেগে উঠেছে পিছল কাদার চর। একদিকে খুলনার কয়রা উপজেলার লোকালয়, আর অন্যদিকে নদী পার হলেই বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন।
২ দিন আগে
আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
৩ দিন আগে