লক্ষ্মীপুরের কমলনগরে যমুনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের করইতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।
ফায়ার সার্ভিস বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লেগেছে। বাসটি ডিজেলচালিত ছিল।
স্থানীয়রা জানায়, ফেনী থেকে ছেড়ে আসা যমুনা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-৩১৩৬) একটি লোকাল বাস যাত্রী নিয়ে রামগতির উদ্দেশে যাচ্ছিল। পথে কমলনগরের করইতলা বাজারসংলগ্ন গুদাম সড়ক এলাকায় পৌঁছালে সেটিতে আগুন ধরে যায়। এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।
ওই গাড়িতে থাকা একজন যাত্রী জানান, গাড়িতে হঠাৎ একটি শব্দ হয়। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। দ্রুত গাড়িতে থাকা যাত্রীরা বের হতে সক্ষম হয়।
কমলনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান বলেন, বাসের ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে আগুন ধরে যায়। বাসের কোনো যাত্রী আহত হয়নি। বাসটির ৮০ শতাংশ পুড়ে যায়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থপাচারের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আরো ছয়জন সাক্ষ্য দিয়েছেন। আজ বুধবার (১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ মামলায় তাঁরা সাক্ষ্য দেন।
৮ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিজমা লিখে না দেওয়াকে কেন্দ্র করে আলু ব্যবসায়ী আওলাদ হোসেন হত্যার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। নিখোঁজের ৫২ দিন পর বুধবার ভোরে চাইনপাড়া গ্রামের একটি গরুর ফার্মের রান্নাঘরের মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
৩৬ মিনিট আগে
রাজশাহীর দুর্গাপুরের গৌরিহার গ্রামে স্কুল ও কলেজের মাঠ ভরাটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সরকারের নামে রেজিস্ট্রি হওয়া স্কুলের মাঠ দখলে নেওয়া হচ্ছে। প্রশাসন বলছে, অভিযোগ পেয়ে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
৪৩ মিনিট আগে
মাধবদী থানা-পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) দুপুরে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আওলাদ হোসেন ওই গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোশারফ হোসেনের ছেলে।
৪৩ মিনিট আগে