Ajker Patrika

লক্ষ্মীপুরে সিএনজির ধাক্কায় কৃষক দল নেতা নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৪: ২০
লক্ষ্মীপুরে সিএনজির ধাক্কায় কৃষক দল নেতা নিহত
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়নের মঠবী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবদুল মালেক (৫০) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল মালেক মান্দারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক। তিনি রমজান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মঠবী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আবদুল মালেক। এ সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মান্দারী ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশার চালককে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত