Ajker Patrika

হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধর, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি
হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধর, ছাত্রদল নেতা গ্রেপ্তার
গতকাল মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের উত্তর তেমুহনী এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ আবদুর রহমান শাহেদকে গ্রেপ্তার করে। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল হোসেন নীরবকে পেটানোর ঘটনায় ছাত্রদল নেতা আবদুর রহমান শাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের উত্তর তেমুহনী এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আবদুর রহমান শাহেদ লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ফিরোজ আলমের ছেলে। তিনি দালালবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক। অন্যদিকে, ভুক্তভোগী জুয়েল হোসেন নীরব লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি এবং সাহাপুর এলাকার মো. শাহজাহানের ছেলে।

জানা গেছে, জুয়েলকে মারধরের ঘটনায় সোমবার সন্ধ্যায় শাহেদকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়। একই দিন রাতে জুয়েলের বাবা মো. শাহজাহান বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় শাহেদসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও আটজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে জুয়েল ও শাহেদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে রোববার (২৫ অক্টোবর) রাতে সাহাপুর এলাকায় একটি বৈঠক হয়। সেখানে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জুয়েলের ওপর হামলা চালান। এ সময় তাকে লাঠি দিয়ে পেটানো হয়।

পরে আহত অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসার জন্য জুয়েল লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে গেলে শাহেদের নেতৃত্বে তার ওপর আবারও হামলা চালানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, মামলার প্রধান অভিযুক্ত আবদুর রহমান শাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত