বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা দুই দিন ধরে লক্ষ্মীপুরজুড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ।
সোমবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত কখনো ভারী, কখনো মাঝারি, আবার কখনো হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ জনগণের দুর্ভোগ বেড়েছে। একই সঙ্গে বৃষ্টির কারণে তাপমাত্রাও কিছুটা কমেছে।
অব্যাহত বৃষ্টিতে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছানগর, সামছেরাবাদ, কলেজ রোড, মজুপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী।
বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ছোট ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হলেও বড় ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। মজুচৌধুরীরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আতিকুজ্জামান জানান, আবহাওয়া আরও খারাপ হলে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে বড় ফেরি চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।
রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দুই দিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে। এ পরিস্থিতি আরও কয়েক দিন স্থায়ী হতে পারে। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১১ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২৩ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
২৭ মিনিট আগে