
মিসরের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার শুরুর একাদশে তিনটি পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে ৩-২ গোলে জয়ের একাদশ থেকে বাদ পড়েছেন লাউতারো মার্তিনেস, থিয়াগো আলমাদা ও ফাকুন্দো মেদিনা। তাঁদের জায়গায় আজকের ম্যাচে শুরু থেকে খেলবেন হুলিয়ান আলভারেস, লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস তালিয়াফিকো।
আটলান্টা স্টেডিয়ামে রাত ১০টায় শুরু হবে শেষ ষোলোর এই ম্যাচ। নকআউট পর্বে অভিজ্ঞতা ও ভারসাম্যের ওপর ভরসা রেখেই একাদশ সাজিয়েছেন স্কালোনি।
লাউতারোর বদলে আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গী হয়েছেন হুলিয়ান আলভারেস। মাঝমাঠে থিয়াগো আলমাদার জায়গায় ফিরেছেন লিয়ান্দ্রো পারেদেস, আর লেফট ব্যাকে ফাকুন্দো মেদিনার পরিবর্তে সুযোগ পেয়েছেন নিকোলাস তালিয়াফিকো।
অন্যদিকে গোলবারের নিচে আছেন এমিলিয়ানো মার্তিনেস। রক্ষণে তাঁর সামনে নাউয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস ও তালিয়াফিকো। মাঝমাঠে রদ্রিগো দে পল, পারেদেস, এনসো ফের্নান্দেস ও আলেক্সিস মাক আলিস্তার। আক্রমণে মেসির সঙ্গে রয়েছেন আলভারেস।
আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্তিনেস, নাউয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, এনসো ফের্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস।

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
২ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৪ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৪ ঘণ্টা আগে