Ajker Patrika

লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, ঘাতক পলাতক

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, ঘাতক পলাতক
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠায় রিশাদ হোসেন (১২) নামে এক শিশুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ঘাতক রুবেল হোসেন পলাতক রয়েছেন।

আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিশাদ হোসেন চররুহিতা এলাকার সিএনজিচালক শাহেদ হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল একই এলাকার দিনমজুর মো. মিলনের ছেলে।

স্থানীয় সূত্র জানা গেছে, রিশাদকে রুবেল সুপারি গাছে উঠতে বলে। কিন্তু রিশাদ উঠবে না বলে জানিয়ে দেয়। এতে রুবেল ক্ষিপ্ত হয়ে রিশাদ হোসেনকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় রিশাদকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই রুবেল পালিয়ে যায়। এতে তাকে আটক করা সম্ভব হয়নি।

চররুহিতা ইউনিয়নের বাসিন্দারা বলেন, সুপারি গাছে না ওঠায় রিশাদকে ছুরিকাঘাত করে রুবেল। এতে রিশাদ মারা যায়। ঘাতক রুবেল পলাতক, তাকে আটকের জন্য আমরা খুঁজছি। সে মাদক সেবনের সঙ্গে জড়িত।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত