
মাগুরা-২ আসনে বিএনপির দুই পক্ষের বিরোধ নিয়ে সমঝোতার জন্য সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বসতে চান না বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নিতাই রায়ের সঙ্গে সমঝোতার বিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘না, আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না। বসতে চাই না এই কারণে, আমি তো সরকারের কোনো পার্ট না। আমি কেন বসব? নিতাই রায় বসবে জনগণের সঙ্গে। তাঁর লোকজন জনগণের টাকা-পয়সা লুটপাট করে খাচ্ছে। তিনি জনগণের কাছে দায়বদ্ধ। তিনি জনগণের সঙ্গে বসবেন।’
নয়ন আরও বলেন, ‘আমি সাধারণ মানুষের আশা পূরণে কাজ করে যাচ্ছি। উনি আসেন, বাড়িতে ওঠেন, আর সার্কিট হাউসে ওঠেন।’
নিতাই রায়ের বিরুদ্ধে ব্যক্তিগত আচরণ নিয়ে অভিযোগ তুলে নয়ন বলেন, ‘আমি কয়েক দিন ধরে দেখছি, উনি শুধু মেয়েদের হাত টানাটানিতে ব্যস্ত থাকেন। ওনার কাছে কোনো মেয়েরা গেলে, সব লোকজনকে বের করে দিয়ে উনি পাঁচ-সাত ঘণ্টা মেয়েদের সঙ্গে আলাপ করেন।’
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, মাগুরা-২ আসনে বিএনপির রাজনীতিতে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। উপজেলা বিএনপির একটি অংশ নিতাই রায় চৌধুরীর অনুসারী এবং অপর অংশ কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম নয়নের অনুসারী।
২৪ আগস্ট মহম্মদপুর উপজেলায় বিএনপির দুই পক্ষের মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহম্মদপুর থানায় বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি ও র্যাব সদস্য মোতায়েন করা হয়।
পরে জেলা বিএনপির আশ্বাসে উভয় পক্ষের নেতা-কর্মীরা তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গ্রামে বিদ্যুতের পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে উল্লেখ করে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, ‘আগে আমরা ফোনে চার্জ দিতে পারতাম না বিদ্যুৎ না থাকার কারণে, এখন আমার দুইটা ফোনেই চার্জ আছে। দুইটা ফোনেই চার্জ আছে মানে আপনি ধরে নিতে পারেন যে বিদ্যুতের ঘাটতি কম আছে...
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে পদ্মা নদীর শাখা ‘মরা নদী’তে গোসল করতে নেমে পানিতে ডুবে একই এলাকার পাঁচ শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনার পর সন্ধ্যায় জানাজা শেষে চর চাকলা গোরস্থানে শিশুদের মরদেহ পাশাপাশি কবরে দাফন করা হয়েছে...
২ ঘণ্টা আগে
চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তাঁর পরিবারের তিন সদস্যকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। বন্ধকি স্বর্ণালংকার ও অর্থ আত্মসাতের অভিযোগের মুখে পরিবারসহ হঠাৎ উধাও হয়ে যাওয়ার পর চট্টগ্রাম থেকে তাঁদের আটক বা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
সুন্দরবনের ভেতরে কিংবা এর আশপাশের নদীগুলোয় মাছ ধরার জন্য যত জাল ব্যবহার করা হচ্ছে, তার চেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে বিষাক্ত রাসায়নিক। মাছের শুঁটকি বানাতেও বনের ভেতরে দেওয়া হচ্ছে কীটনাশক। এতে মারাত্মক হুমকির মুখে পড়েছে সুন্দরবনের জলজ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য।
৭ ঘণ্টা আগে