
চট্টগ্রাম নগরে ফুটপাত ও সড়কে দোকান বসাতে নিষেধ করায় বিএনপি কর্মীর মারধরে ফজল আমিন নামের এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার দুপুরে নগরের চান্দগাঁও থানাধীন ওমর আলী মাতবর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার বিষয়টি জানাজানি হয়।
নিহত ফজল আমিন নগরীর ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় করা মামলায় মো. শাহজাহান নামের বিএনপির এক কর্মীসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, শাহজাহান নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে ফজল আমিনের ময়নাতদন্ত চলাকালে তাঁর ছেলে জোবায়ের হক ইনান সাংবাদিকদের বলেন, ‘সড়কে ভ্যান বসানো নিয়ে এলাকায় ছাত্রছাত্রীদের হাঁটাচলায় এবং গাড়ি চলাচলে সমস্যা হচ্ছিল। বাবা তাতে বাধা দিয়ে আসছিলেন। গতকাল ভ্যান বসানোর বিষয়ে বাবা জানতে চান। এ নিয়ে শাহজাহান এবং তাঁর ছেলের সঙ্গে বাবার তর্কাতর্কি হয়। একপর্যায়ে বাবাকে ধাক্কা মারে এবং মারধর করে।’
জোবায়ের হক আরও বলেন, ‘বাবার ওপেন হার্ট সার্জারি করানো ছিল। বুকে ধাক্কা দেওয়ার ১০ মিনিট পর বাবা নিচে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
জোবায়েরের অভিযোগ, শাহজাহান এলাকায় চাঁদাবাজি করেন। তিনি বিএনপির রাজনীতি করেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) কাজী মো. বিধান আবিদ জানান, ওমর আলী মাতবর সড়কে ফজল আমিনকে ধাক্কা দেওয়ার পর তিনি অসুস্থতা বোধ করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হয়তো আগে থেকে তাঁর শারীরিক দুর্বলতা বা কোনো অসুস্থতা ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সহকারী কমিশনার বলেন, ‘রাস্তায় রিকশা-ভ্যান না বসাতে ফজল আমিন নিষেধ করেছিলেন বলে জেনেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়ামের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ জন্য সম্ভাব্য তিনটি....
১০ মিনিট আগে
জনপ্রতিনিধিদের কাজ নিরাপত্তা বাহিনীকে তুষ্ট করা নয়, জনগণের স্বার্থরক্ষা করা। প্রস্তাবিত আইন পাস হলে উচ্চবিত্ত বা সমাজে পরিচিত কেউ গুমের শিকার হলে গণমাধ্যম ও জনমতের চাপে কিছুটা সুরাহা মিলতে পারে। কিন্তু প্রান্তিক ও দরিদ্র মানুষ ভুক্তভোগী হলে, তা নানা কারণে কঠিন হবে। সরকার গুম না করার প্রতিশ্রুতি...
১ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের উপদ্রব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠায় রিশাদ হোসেন (১২) নামে এক শিশুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ঘাতক রুবেল হোসেন পলাতক রয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে