
পর্যটক আকর্ষণে গাজীপুরের শালনায় শালবনের সবুজ প্রকৃতির মধ্যে গড়ে তোলা হয়েছে ‘সালনা রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট’। দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত রিসোর্টটি টানতে পারছে না কাঙ্ক্ষিত পর্যটক। তাই লোকসান গুনছে শুরু থেকেই। গত চার অর্থবছরে রিসোর্টটির লোকসান হয়েছে প্রায় ৫ কোটি টাকা।
রাজধানী ঢাকা থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে অবস্থান রিসোর্টটির। বাংলাদেশ পর্যটন করপোরেশন সূত্র জানিয়েছে, বন বিভাগের ৩ একর ১২ শতাংশ জমি ইজারা নিয়ে ২০১৯ সালের জানুয়ারিতে শুরু হয় রিসোর্টের নির্মাণকাজ। প্রায় সাড়ে তিন বছর পর ২০২২ সালের জুনে কাজ শেষ হয়। প্রকল্পটিতে ব্যয় হয় ৯ কোটি ৪০ লাখ টাকা।
সরকারি এই পর্যটনকেন্দ্রে রয়েছে কটেজ, রেস্তোরাঁ, কনফারেন্স হল, পিকনিক শেডসহ নানা অবকাঠামো। রাজধানীর খুব কাছে এবং যোগাযোগও সুবিধাজনক হওয়ায় আশা করা হচ্ছিল, বছরজুড়ে থাকবে পর্যটকদের উল্লেখযোগ্য উপস্থিতি। কিন্তু তা না হওয়ায় আয়ের তুলনায় প্রতিবছরই ব্যয় হচ্ছে কয়েক গুণ বেশি।
পর্যটন করপোরেশনের তথ্য অনুযায়ী, শুরুতে অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে রিসোর্টটির আয় হয় মাত্র ২৩ লাখ টাকা। অথচ ব্যয় হয় ১ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ ওই অর্থবছরে লোকসান ১ কোটি ১৯ লাখ টাকা। পরের ২০২৩-২৪ অর্থবছরে আয় হয় ৫০ লাখ টাকা। আর ব্যয় হয় ১ কোটি ৬৫ লাখ টাকা। এতে লোকসান হয় ১ কোটি ১৫ লাখ টাকা।
একইভাবে, ২০২৪-২৫ অর্থবছরে আয় হয় ৬৭ লাখ টাকা এবং ব্যয় হয় ১ কোটি ৭০ লাখ টাকা। ফলে ওই বছর লোকসান দাঁড়ায় ১ কোটি ৩ লাখ টাকা।
আর সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে আয় মাত্র ৪৮ লাখ টাকা এবং ব্যয় হয় ১ কোটি ৯১ লাখ টাকা। অর্থাৎ শেষ অর্থবছরে সরকারের গচ্চা গেছে ১ কোটি ৪৩ লাখ টাকা। সব মিলিয়ে গত চার অর্থবছরে রিসোর্টটির আয় হয় ১ কোটি ৮৮ লাখ টাকা এবং ব্যয় হয় ৬ কোটি ৬৮ লাখ টাকা। ফলে চার বছরে মোট লোকসান দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।
রিসোর্টের ব্যবস্থাপনা, সুযোগ-সুবিধা কিংবা বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শনার্থীরাও।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (বাণিজ্যিক) মোহাম্মদ মইনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ধারাবাহিকভাবে চিন্তা করলে এটা পুরোপুরি একটা লস প্রজেক্ট। এখন পর্যন্ত রিসোর্টটি লাভের মুখ দেখেনি। প্রতিবছর খরচ বাড়লেও আয় বাড়েনি।
প্রতিবছর এই যে বিশাল অঙ্কের ব্যয় তা কোন কোন খাতে হয়েছে—এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, ‘বিস্তারিত তথ্য পেতে হলে আপনাকে প্রপার চ্যানেলে যথাযথ প্রক্রিয়ায় আসতে হবে। তখন আপনি বিস্তারিত তথ্য পাবেন।’

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সীমান্তবর্তী গুমানী নদীর ধামাইচ বাজার ঘাটে সেতু নির্মাণের দাবি বহু বছরের। তবে মাপজোখ ও সম্ভাব্যতা যাচাইয়ের পর আশার আলো দেখেছিল ১০ গ্রামের মানুষ। কিন্তু এক বছর কেটে গেলেও সেতু নির্মাণকাজের অগ্রগতি নেই। এ কারণে হতাশ হাজারো মানুষ।
১২ মিনিট আগে
ভোলা খেয়াঘাট। জেলা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরের এই ঘাট থেকে একসময় ভোলা-ঢাকাগামী যাত্রীবাহী আটটি লঞ্চ নিয়মিত চলাচল করত। এটি ছিল একসময় পুরো জেলার একমাত্র লঞ্চঘাট। কিন্তু লঞ্চ ও ঘাটকর্মীদের সেই হাঁকডাক, যাত্রীদের ব্যস্ততা, জৌলুশ—সব হারিয়েছে সবার কাছে পরিচিত ভোলা খেয়াঘাট।
২৭ মিনিট আগে
রাজনগরের নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান কামরুল ইসলাম। বাপ-দাদার ২৫ শতক জমির মধ্যে তিনি উত্তরাধিকার সূত্রে ২ শতক জমির মালিক। এই ২ শতক জমি বিক্রির জন্য খাজনা পরিশোধ করতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যান তিনি। সেখানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তাঁকে বলেন...
৪২ মিনিট আগে
প্রেমের নাটক-সিনেমা বানানো যাবে না, দেখানো যাবে না। এতে সমাজের অবক্ষয় হয়—এমন দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
১ ঘণ্টা আগে