লক্ষ্মীপুরের কমলনগরের মো. হোসাইন (৪২) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় ওমানে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন বাংলাদেশি আহত হয়েছেন।
গত রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে ওমানের নিজুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেরকা জামে মসজিদ এলাকার নুরুজ্জামান সিকদারের ছেলে। সে সাবেক চর জগবন্ধু এলাকার গণি সিকদার বাড়ির বাসিন্দা।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে হোসাইন ওমানে যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন। প্রতিদিনের মতো সকাল ১০টায় (স্থানীয় সময়) আরও তিন বাংলাদেশি সহকর্মীকে নিয়ে কোম্পানির গাড়িতে কর্মস্থলের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে নিজুয়া নামক এলাকার মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাঁদের বহনকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হোসাইনের মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় এবং সুস্থ হলে পর দিন হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
নিহতের ভাগ্নে মো. রায়হান জানান, জীবিকার তাগিদে এক বছর আগে ওমানে যান রায়হান মামা। তাঁর ২টি সন্তান রয়েছে। পরিবারে তাঁর বৃদ্ধ বাবা-মা আছেন। পরিবারটা এখন নিরুপায় হয়ে গেল।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, নিহত প্রবাসী মো. হোসাইনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি বিধি অনুযায়ী আর্থিক সহায়তার বিষয়টিও বিবেচনা করা হবে।

ময়মনসিংহে নিখোঁজের আট দিন পর ডোবা থেকে সাউমী সাবা (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, শিশুটিকে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়। তবে পুলিশের দাবি, বৃষ্টিতে ভিজতে বের হয়ে পানিতে ডুবে মারা গেছে। সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বয়রা ফকির বাড়ি এলাকায় এ ঘটনা
৩৩ মিনিট আগে
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের কাউয়ার চর পয়েন্টে ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত বেলিন প্রজাতির তিমি ভেসে এসেছে। সোমবার শেষ বিকেলে তিমিটি দেখা যায়। মহিপুর বন বিভাগ জানিয়েছে, তিমিটিকে মাটিচাপা দেওয়া হয়েছে; পরে নমুনা সংগ্রহ করা হবে।
৩৮ মিনিট আগে
বাংলাদেশ পুলিশে ৩৭ বছরের কর্মজীবন শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার এসআই ছবির উদ্দিন শিকদার অবসরে গেছেন। সোমবার টুঙ্গিপাড়া থানায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। পরে ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে করে তাকে টুঙ্গিপাড়া থেকে নিজ বাড়ি কোটালীপাড়ায় পৌঁছে দেন পুলিশ সদস্যরা।
১ ঘণ্টা আগে
অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে কিশোরগঞ্জ পৌরসভা ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৭৪ কোটি ৯৪ লাখ ৩৩ হাজার ৭৮৬ টাকার বাজেট ঘোষণা করেছে। সোমবার পৌরসভা মিলনায়তনে স্থানীয় সরকার উপপরিচালক ও পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী বাজেট উপস্থাপন করেন।
১ ঘণ্টা আগে