
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের কাউয়ার চর পয়েন্টে ৫৬ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের একটি মৃত বেলিন প্রজাতির তিমি ভেসে এসেছে। আজ শেষ বিকেলে তিমিটি ভেসে আসে। গত দুই যুগে সৈকতে ভেসে আসা মৃত তিমিগুলোর মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা।
উপরার যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, তাদের ধারণা, অর্ধগলিত তিমিটি প্রায় এক সপ্তাহ আগে মারা গেছে। এ বছর এর আগে ৫৮ ফুট দৈর্ঘ্যের আরও একটি মৃত তিমি সৈকতে ভেসে এসেছিল। সাম্প্রতিক সময়ে একের পর এক সৈকতে ভেসে আসা তিমি ও ডলফিনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানান তিনি।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মৃত তিমিটিকে মাটিচাপা দেওয়া হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পরবর্তীতে এর নমুনা সংগ্রহ করা হবে।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
৩ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৪ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৫ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৫ ঘণ্টা আগে