
২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হয়েছে গত রাতে। টুর্নামেন্ট শেষ হতে এখনো বাকি ২০ দিনের মতো। তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষের আগেই সুখবর পাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা দলে তাঁর থাকার মেয়াদ বাড়ছে বলে জানা গেছে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এখনো আনুষ্ঠানিকভাবে স্কালোনির মেয়াদ বাড়ানোর ব্যাপারে কিছু জানায়নি। তবে ইএসপিএন মুন্দিয়াল জানিয়েছে, ২০৩১ সাল পর্যন্ত থাকতে এএফএর সঙ্গে তাঁর মৌখিকভাবে চুক্তি হয়েছে। সাংবাদিক দিয়েগো মনরোইগ বলেন, ‘যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগ পর্যন্ত স্কালোনির প্রতিনিধিদের সঙ্গে এএফএর একাধিক বৈঠক হয়েছে। স্কালোনি যেন কোচ হিসেবে দীর্ঘমেয়াদে থাকেন, এএফএর চাওয়া সেটাই। বিষয়টি আমি খতিয়ে দেখেছি। বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছি এবং এখন নিশ্চিতভাবে বলতে পারি যে আর্জেন্টিনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত কোচ হিসেবে থাকতে মৌখিকভাবে একটি সমঝোতায় পৌঁছেছেন।’
২০৩১ সাল পর্যন্ত থাকলে স্কালোনির অধীনে তাহলে আরও একটি বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা। তবে আপাতত আর্জেন্টাইন কোচের মনোযোগ আপাতত চলমান বিশ্বকাপ নিয়ে। এ কারণে এই বিষয় নিয়ে কথাবার্তা বলতে চান না তিনি। ইএসপিএন মুন্দিয়ালের সাংবাদিক মুন্দিয়েল বলেন, ‘এখন কোচ বিশ্বকাপেই পুরোপুরি মনোযোগ দিতে চান। তিনি নিজের ভবিষ্যৎ বা চুক্তির ব্যাপারে কোনো আলোচনা করতে চান না। তবে বিশ্বকাপ শেষে আবারও এএফএর সঙ্গে মৌখিক সমঝোতা নিয়ে যোগাযোগ হবে। যে আলাপ-আলোচনা হয়েছে তাদের মধ্যে, তা আশাব্যঞ্জক।’
২০১৮ থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনা স্কালোনির অধীনে ১০৩ ম্যাচ খেলেছে। এই আট বছরে জিতেছে ৭৯ ম্যাচ। আলবিসেলেস্তেরা ড্র করেছে ১৪ ম্যাচ এবং হেরেছে ১০ ম্যাচ। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা—এই চার শিরোপা আর্জেন্টিনা জিতেছে তাঁর অধীনে। লিওনেল মেসিও তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে এই চার শিরোপা জিতেছেন।
শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেমে আর্জেন্টিনা এবার তিন ম্যাচে ৮ গোল দিয়েছে। বিপরীতে হজম করেছে ১ গোল। এই ৮ গোলের ৬ গোল দিয়ে মেসি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ তাঁর গোল এখন ১৯।

বিশ্বকাপ উন্মাদনা মাঝেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে বিশ্বকাপের ফ্যান জোন হিসেবে ব্যবহৃত একটি জনপ্রিয় বিনোদনকেন্দ্রে বন্দুক হামলা হয়েছে। এই হামলায় একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। সান হোসে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২১ মিনিট আগে
পাঁচবারের চ্যাম্পিয়ন বলেই কি ব্রাজিলকে নিয়ে সবার এত আগ্রহ নাকি অন্য কিছু? হিউস্টনে ব্রাজিল-জাপান ম্যাচের আগে ব্রাজিলের সংবাদ সম্মেলন হয়ে পড়েছিল জনাকীর্ণ। ব্রাজিলিয়ানরা তো বটেই, এমনকি কোচ কার্লো আনচেলত্তি এবং ডিফেন্ডার মার্কিনিওসের সংবাদ সম্মেলনে জাপানিরাও ভিড় করেছিলেন। শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের অভি
২ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসে গত রাতে দক্ষিণ আফ্রিকা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। শেষ মুহূর্তের গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠে গেছে কানাডা। আজ রাতে মাঠে নামছে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে শুরু হবে ব্রাজিল-জাপান শেষ ষোলোর ম্যাচ। মাঝরাতে মুখোমুখি হচ্ছে জার্মানি-প্
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত দূরে লিটন দাস। মাংসপেশির চোটে ভুগতে থাকা এই উইকেটরক্ষক ব্যাটারকে ছাড়া বাংলাদেশ এরই মধ্যে চতুর্থ ম্যাচ খেলছে। তবে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খানের আশা শিগগিরই বাংলাদেশের জার্সিতে ফিরছেন লিটন।
৪ ঘণ্টা আগে