
অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে কিশোরগঞ্জ পৌরসভা ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৭৪ কোটি ৯৪ লাখ ৩৩ হাজার ৭৮৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। আজ সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করেন।
প্রস্তাবিত বাজেটে ১ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৭২৪ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
আয়ের খাতগুলোতে রাজস্ব থেকে ৩৫ কোটি ২ লাখ ৯৮ হাজার ৯১৩ টাকা, পানি সরবরাহ থেকে ৫ কোটি ৬ লাখ ৫৬ হাজার ২২২ টাকা, উন্নয়ন খাতে সরকারি অনুদান ও রাজস্ব মিলিয়ে ৭ কোটি ১২ লাখ ৫৮ হাজার ৫১৫ টাকা, প্রকল্প খাতে ২৫ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ১৩৫ টাকা এবং মূলধন খাতে ২ কোটি ৪৪ লাখ ৬১ হাজার টাকা ধরা হয়েছে।
ব্যয়ের মধ্যে রাজস্ব খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৩ কোটি ২৯ লাখ টাকা, পানি সরবরাহ খাতে ৫ কোটি ৬ লাখ ১৫ হাজার ৫৩০ টাকা, উন্নয়ন খাতে ৭ কোটি ৯ লাখ ৬০ হাজার ৫৩২ টাকা, প্রকল্প খাতে ২৫ কোটি ২৫ লাখ ৩৫ হাজার টাকা এবং মূলধন খাতে ২ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা।
বাজেট বক্তব্যে পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী বলেন, প্রস্তাবিত বাজেটে নাগরিক সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেটে বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, শিক্ষা, স্বাস্থ্য, চিত্তবিনোদন, তথ্যপ্রযুক্তির প্রসার, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য সংগ্রহ ও অপসারণ, নালা ও সড়ক নির্মাণ-সংস্কার, শহরের অবকাঠামো উন্নয়ন, বহুতল পৌর সুপার মার্কেট নির্মাণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী এনায়েত কবির, ৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহিউদ্দিন জাহাঙ্গীর, ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান এবং ৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
৩ ঘণ্টা আগে