
গত ফেব্রুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছিল নাটক ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’। মে মাসে বঙ্গর ইউটিউব চ্যানেলেও প্রকাশ পায় নাটকটি। তবে এখনো সম্পূর্ণ পারিশ্রমিক বুঝে পাননি বলে অভিযোগ করেছেন অভিনেত্রী পারসা ইভানা। এমন অভিযোগের কথা স্বীকার করে অভিনেত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে নির্মাতা ফরহাদ আহমেদ ইশান জানিয়েছেন, পারসা ইভানা তাঁকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে না দেওয়ার হুমকি দিয়েছেন।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্মাতা ইশানের কাছে পারিশ্রমিক চাওয়ার বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে গতকাল ফেসবুকে পারসা লেখেন, ‘সাত মাস ধরে আমি আমার প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছি। শুধু আমি নই, টিমের আরও অনেক সদস্য এখনো তাঁদের পাওনা বুঝে পাননি। আমাকে নির্মাতা টাকা দিয়েছেন, তবে কিছু টাকা এখনো পরিশোধ করতে পারেননি। সেটা আমি বাদ দিয়েছি। কিন্তু আমার টিমের কেউ টাকা পায়নি, যেটা (নিয়ে কথা বলা) আর্টিস্ট হিসেবে আমারও দায়িত্ব।’
পারসা আরও লেখেন, ‘আমার নিজের টাকা না পেলেও হয়তো আমি মেনে নিতে পারি। কিন্তু যারা দিন এনে দিন খায়, সেই প্রোডাকশন বয়দের কথা? যে ছেলেটা নতুন করে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছে, একটা ভালো সুযোগের আশায় কঠোর পরিশ্রম করছে, তার প্রাপ্যটুকু কি সে পাবে না? আমরা নিশ্চয়ই এমন একটি ইন্ডাস্ট্রি চাই, যেখানে সততা, দায়িত্ববোধ এবং পেশাদারত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অসততা ও প্রতিশ্রুতি ভঙ্গের কোনো স্থান সেখানে থাকা উচিত নয়।’
পারসার অভিযোগের প্রসঙ্গে জানতে ইশানের সঙ্গে যোগাযোগ করলে তিনি এর দায় স্বীকার করে জানান, ব্যক্তিগত কারণে পারসার পুরো পারিশ্রমিক এখনো পরিশোধ করতে পারেননি তিনি। ইশান বলেন, ‘পারসা আমার কাছে আর ১০ হাজার টাকা পাবেন। তাঁর সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। তাঁকে বলেছি দ্রুত তাঁর পাওনা বুঝিয়ে দিব। কিন্তু তিনি হঠাৎ করে ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করলেন প্রোডাকশন বয়সহ অনেকেই আমার কাছে টাকা পায়, যা সত্য নয়। দু-একজন ছাড়া সবাইকে আমি পারিশ্রমিক পরিশোধ করে দিয়েছি।’
পারসার বিরুদ্ধে অভিযোগ করে নির্মাতা বলেন, ‘কয়েক মাস ধরে আমার মাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। কোনো কাজ করতে পারছি না, ফলে অর্থনৈতিকভাবে সংকটে পড়েছি। বিষয়টি তাঁকে জানানোর পরেও তিনি আমাকে হুমকি দিয়েছেন। বলেছেন, আমি কীভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করি, সেটা তিনি দেখে নেবেন। এ ছাড়া তিনি আমার ব্যক্তিগত মোবাইল নম্বর পোস্টে শেয়ার করেছেন। এর ফলে আমি হেনস্তার শিকার হচ্ছি।’
ইশান আরও বলেন, ‘পারিশ্রমিকের সমস্যাটা হয়েছে মূলত নির্দিষ্ট সময়ে শুটিং শেষ করতে না পারায়। এর পেছনেও পারসার দায় রয়েছে। জয়দেবপুরে একটা গ্রামীণ পরিবেশে শুটিংয়ে গিয়েছিলাম। সেখানে ভালো মানের ওয়াশরুম না থাকার বাহানায় প্রচুর সময় নষ্ট করেছেন তিনি। তাই তিনটি দৃশ্যের শুটিং না করেই আমাদের চলে আসতে হয়। পরে শিল্পীদের শিডিউল মেলাতে পারছিলাম না। তিনিও শিডিউল দিচ্ছিলেন না। শেষ পর্যন্ত ওই তিনটি দৃশ্য ছাড়াই নাটকটি মুক্তি দিতে বাধ্য হই।’

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৭ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে