
‘লিওনেল মেসি তাঁর ক্যারিয়ারের শেষ গোলটা কিন্তু দিয়ে ফেলেছেন!’ এটুকু শুনলেই হয়তো পিলে চমকাবে আর্জেন্টিনা-সমর্থক, বিশেষ করে লিওনেল মেসির সমর্থকদের। মন্তব্যটি করেছেন বাংলাদেশের তরুণ রাজনীতিক তাসনিম জারা, রসিকতার ছলে।
‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এ বুঁদ এখন বিশ্ব। বাংলাদেশও পিছিয়ে নেই সেই উদ্যাপনে। দেশের আনাচকানাচে সব জায়গায় এখন আলোচনার বিষয়বস্তু একটাই—বিশ্বকাপ। চায়ের কাপে কিংবা পাড়ার ক্লাবে অথবা কর্মস্থলে—সব জায়গায় কথা-আড্ডা জমে উঠছে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে তর্কে আর রসিকতায়।

সেই স্রোতে পিছিয়ে নেই তরুণ রাজনীতিক তাসনিম জারাও। গতকাল রোববার তিনি তাঁর ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন।
জারা তাঁর পোস্টে লিখেছেন, ‘আপনারা কি একটা গভীর বিষয় খেয়াল করেছেন? লিওনেল মেসি তাঁর ক্যারিয়ারের শেষ গোলটা কিন্তু দিয়ে ফেলেছে!
বিশ্বাস হচ্ছে না? একটু অঙ্কের হিসাব মেলান:
প্রথম ম্যাচে গোল: ৩টা
পরের ম্যাচে গোল: ২টা
সর্বশেষ ম্যাচে গোল: ১টা
তাসনিম জারা তাঁর পোস্টে আরও লিখেছেন, ‘তাহলে সমান্তর ধারার সূত্র অনুযায়ী পরের ম্যাচে গোল কয়টা হবে? ঠিক ধরেছেন, ০! আর তার পরের ম্যাচে? -১! মানে অঙ্কের নিয়ম অনুযায়ী মেসি এরপর আত্মঘাতী গোল করতে বাধ্য! এরপরও যদি পরের ম্যাচে মেসি গোল করে, তাহলে পুরো বিশ্ব নিশ্চিত হবে যে রেফারি এবং ফিফা মিলে গোপনে প্রশ্নফাঁস করেছে!’
জারা তাঁর পোস্টের শেষে লিখেছেন, ‘পুনশ্চ: পোস্টে সার্কাজম লিখে দেয়ার পরেও যারা সার্কাজমটা ধরতে পারেননি: মেসির পারফরম্যান্স লজিকে মেলানো যায় না। আর যারা তার অর্জনকে “স্ক্রিপ্টেড” বলে, তাদের যুক্তির কোনো আগামাথা নেই। এই পোস্ট মূলত সেই সব অবাস্তব লজিক নিয়েই একটি রম্য লেখা!’

আসিয়ান কাপে বাংলাদেশ দলে জায়গা পাওয়া তিন নতুন মুখের একজন ফারহান আলী ওয়াহিদ। এই ফরোয়ার্ডের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। তবে পরিবারের সবাই বাঙালি বলে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। কাল শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী পরশু। প্রতিপক্ষ মালয়েশিয়া, যারা র্যাঙ্কিংয়ে (১৩৬) এগিয়ে এবং সাম্প্রতিক সময়ে ফুটবলে বেশ উন্নতি করেছে। তবে প্রতিপক্ষের শক্তি কিংবা র্যাঙ্কিং নিয়ে ভাবতে রাজি নন হামজা চৌধুরী। তাঁর বার্তা পর
১ ঘণ্টা আগে
পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। পাকিস্তানে হতে যাওয়া সে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে
মোহাম্মদ সাইফউদ্দিনের চোটে কপাল খুলল আলিস আল ইসলামের। পেস বোলিং অলরাউন্ডারের বদলি হিসেবে এশিয়ান গেমসের দলে ডাক পেয়েছেন এই রহস্য স্পিনার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৪ ঘণ্টা আগে