ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস করতে আসা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক তুষার হুসাইনকে আটক করা হয়েছে। তিনি অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে মীর মশাররফ হোসেন ভবনের সামনে চা খেতে যান তুষার। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে প্রক্টর অফিসে নিয়ে যান। তুষার নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নিতেন। সেই ধারাবাহিকতায় আজও তিনি ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে আসেন। বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রদল নেতা-কর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা জড়ো তাঁকে থানায় সোপর্দ করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘তুষারকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘তুষার হুসাইন বর্তমানে আমাদের হেফাজতে আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন বলবে আমরা সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব।’

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চূড়া গ্রামের এক প্রতিবন্ধী পরিবারের জীবনসংগ্রাম এখনো থামেনি। একসময় যাদের থাকা-খাওয়ার কোনো নিশ্চয়তা ছিল না, বর্তমানে সেই পরিবারটির খাদ্যের ব্যবস্থা হলেও নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রয়েছেন সদস্যরা।
৮ মিনিট আগে
হামের প্রকোপ বাড়ায় উদ্বেগ উৎকন্ঠার মধ্যে শিশুদের টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। সারাদেশে রেড জোন হিসেবে ১৮ জেলার ৩০ উপজেলায় প্রাথমিকভাবে হামের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ৬ মাস বয়স থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের দেয়া হচ্ছে এ টিকা।
১১ মিনিট আগে
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাতের কোনো এক সময় হয়তো কোনো গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। পরে একাধিক গাড়ির চাপায় লাশ ছিন্নভিন্ন হয়েছে। পথচারীরা মহাসড়কে লাশ পড়ে থাকতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। এরপর লাশটি উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ের আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে আজিমনগর-ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে