
কুষ্টিয়া জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল নম্বর হ্যাক করার মাধ্যমে প্রতারক চক্র সাধারণ মানুষের কাছে অর্থ দাবি করছে। রোববার (১৬ নভেম্বর) রাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে এই ম্যাসেজ পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা প্রশাসকের সরকারি নম্বর থেকে বিভিন্ন ব্যক্তিকে ‘২৫ হাজার টাকা পাঠাবেন’ বা অনুরূপ অর্থের দাবি জানানো হচ্ছে। প্রতারক চক্রটি হ্যাক হওয়া নম্বর থেকে হোয়াটসঅ্যাপ বা এসএমএসে যোগাযোগ করে তাদের বিকাশ বা অন্য মোবাইলে মানি পেমেন্ট সিস্টেমে অর্থ পাঠানোর জন্য নির্দেশনা দিচ্ছে।
দৈনিক কুষ্টিয়ার সম্পাদক ড. আমানুর আমান জানান, তাঁর কাছে মেসেজ পাঠানো হয়েছে। সেখানে ২৫ হাজার টাকা চাওয়া হয়েছে। এ নিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন রাতেই। একই ম্যাসেজ পাঠানো হয়েছে আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্তের কাছেও। আরও অনেকের কাছে একই ম্যাসেজ পাঠানো হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। আজ রোববার তিনি কুষ্টিয়া ছেড়েছেন। তাঁর জায়গায় নবাগত জেলা প্রশাসক হিসেবে কুষ্টিয়ায় স্থলাভিষিক্ত হয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক ইকবাল হোসেন।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ বিষয়টি স্বীকার করে জানান, বিষয়টি জেলা পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক এক যুবক হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
বান্দরবানের থানচির নাফাখুম জলপ্রপাতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে উটিং মারমা নামে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তল্লাশি চালাচ্ছেন। আগামীকাল সকালে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করবে।
১ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলার পর তাঁকে ফের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এর আগে ৬ আগস্ট হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাঁর কাছে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। ১৪ আগস্টের মধ্যে ওই অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে
১ ঘণ্টা আগে
বরগুনার বামনায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শাহআলম ফকির (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার ঢুষখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে