
তথ্য না দিয়ে উল্টো সাংবাদিকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের অষ্টগ্রামে আনসার-ভিডিপির প্রশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই প্রশিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা।
আজ বুধবার অষ্টগ্রাম উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, অষ্টগ্রামে সরকারি অফিসে শোয়ারঘর বানিয়ে বসবাস ও আগামী দুর্গাপূজায় আনসার মোতায়েনসহ বিভিন্ন বিষয়ে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কাছে তথ্য জানতে চাইলে আনসার-ভিডিপি প্রশিক্ষক রমজান মিয়া সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।
রমজান মিয়া সাংবাদিক পরিচয় পাওয়ার পর ক্ষিপ্ত হয়ে দৈনিক ইনকিলাবের নাদিরুজ্জামান আজমল ও দৈনিক সকালের সময়ের মাহবুব আলমকে অফিস থেকে বেরিয়ে যেতে বলেন।
ভুক্তভোগী মাহবুব আলম বলেন, ‘অফিসে তথ্য নিতে গেলে রমজান মিয়া আমাদের বেরিয়ে যেতে বলেন, সাংবাদিক পরিচয়১ শুনে আরও ক্ষিপ্ত হয়ে রমজান মিয়া বলেন, ‘‘কটিয়াদীতে সাংবাদিক পিটায়্যা হাওরে আসছি, কত নিউজ হইছে! বেরিয়ে যান, যা পারেন গিয়ে করেন।’’
এ বিষয়ে উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা বুলবুলি বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘যা কিছু হয়েছে তা সঠিক হয়নি। আমি পূজার কাজের চাপে আছি। একটু সময় করে বিষয়টি সমাধান করব।’
কিশোরগঞ্জ আনসার-ভিডিপির কমান্ডার মো. আশরাফুল হক বলেন, ‘অফিশিয়ালি বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি। পূজার নিরাপত্তায় আমি ব্যবস্থায় আছি। তবুও আপনার কথা আমলে নিয়ে দ্রুত বিষয়টি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

চট্টগ্রাম নগরের কোতোয়ালির দেওয়ানজী পুকুরপাড়ে নিজ বাসার দরজা ভেঙে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহে পচন ধরেছে এবং শরীর কিছুটা ফুলে গেছে...
১৪ মিনিট আগে
ফেনী ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে অভিযান চালিয়ে ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১০ মে) দুপুর ১২টার দিকে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৬ মিনিট আগে
১৫ মে থেকে রাজশাহীর বাগানগুলোয় আম নামানো শুরু হবে। প্রথমেই আসবে গুটি জাতের আম। এরপর পর্যায়ক্রমে অন্যান্য উন্নত জাতের আম পাড়া শুরু হবে। পরিপক্ব আমের বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন এ বছরও ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেছে।
৩০ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র সরবরাহে বড় ধরনের বিভ্রান্তির ঘটনা ঘটেছে। প্রমোদা সুন্দরী উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পরীক্ষায় ভুলবশত ২০২৬ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহ করা হয়।
১ ঘণ্টা আগে