
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে অনলাইন জুয়া, মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং–সংশ্লিষ্ট অভিযোগে ২৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে মাদকসংক্রান্ত অপরাধে ১৪ জনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

কিশোরগঞ্জের তাড়াইলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাড়াইল বাজার থেকে ওই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করে তাড়াইল থানা-পুলিশ।

কিশোরগঞ্জ শহরের পুরাতন থানা এলাকায় নির্মাণাধীন আব্দুস সামাদ প্লাজার ছাদে রড তোলার সময় উচ্চ ভোল্টেজের তারে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঘটে এ দুর্ঘটনা। শ্রমিকদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ভৈরবের বায়জিদ চৌধুরী নিহত হয়েছেন বলে পরিবারের দাবি। ১৪ সেপ্টেম্বরের এ ঘটনায় তাঁর মরদেহ এখনো পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, পরিবার মরদেহ দেশে আনতে চাইলে সহযোগিতা করা হবে।