
কিশোরগঞ্জের ভৈরবে সাদেকপুর ইউনিয়নের মনোহরপুর সেরবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণায় বিলম্বকে কেন্দ্র করে উত্তেজিত জনতা বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে বিজিবির একটি গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায় এবং আহত হন একজন বিজিবি সদস্য।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে মনোহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা গেছে, মনোহরপুর সেরবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন শেষে প্রিসাইডিং কর্মকর্তাসহ পুলিশ ও আনসার সদস্যরা ভৈরব শহরে ফেরার পথে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকা বিজিবির গাড়িবহরে হামলা চালায় উত্তেজিত জনতা।
ঘটনায় বিজিবির চারটি গাড়ির মধ্যে একটি গাড়ির গ্লাস ভেঙে যায় এবং ইটের আঘাতে এক বিজিবি সদস্যের হাতে চোট লাগে।
ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মনোহরপুর সেরবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ফেরার সময় তাঁর নেতৃত্বে থাকা বিজিবির গাড়িতে উত্তেজিত জনতা ইটপাটকেল নিক্ষেপ করে। ফলাফল ঘোষণায় বিলম্বের কারণে তাঁরা ক্ষুব্ধ হন। হামলায় একটি গাড়ির গ্লাস ভেঙে যায়। আহত হয়েছেন একজন বিজিবি সদস্য।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ‘মূল হোতা’ কে বা কারা, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে তুমুল আলোচনা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ফেসবুকে পরপর দুটি পোস্ট করেন হাদির ভাই ওমর বিন হাদি। যেটি ঘিরে আরও তুঙ্গে উঠেছে তর্ক–বিতর্ক!
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে শতবর্ষী একটি বটগাছের মগডাল থেকে হাসান খাঁ (৪৭) নামের এক ব্যক্তিকে নামাতে গিয়ে গলদঘর্ম অবস্থায় পড়তে হয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের। প্রায় সাত ঘণ্টার চেষ্টায় হাসান খাঁকে মগডাল থেকে নিচে নামানো হয়।
১ ঘণ্টা আগে
বরিশালের মেহেন্দীগঞ্জে পা পিছলে কালাবদর নদীতে পড়ে নিখোঁজ কিশোর রানা হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। নদীতে ডুবে যাওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পরে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলেরা।
১ ঘণ্টা আগে
৯ম শ্রেণির কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল চাচাতো ভাই নাইমের। গতকাল মঙ্গলবার রাতে নাইমের বাসায় কিশোরীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার আগে তাকে ধর্ষণ করে নাইম।
২ ঘণ্টা আগে