গাজীপুর জেলায় মোট তিনটি আসনের প্রাপ্ত কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে ২ আসনে বিএনপি প্রার্থী এবং ১টিতে জামায়াত প্রার্থী এগিয়ে রয়েছেন।
গাজীপুর-১ আসনে মোট ৬৪ কেন্দ্রের মধ্যে ৪৩টির ফলাফলে বিএনপি প্রার্থী মো. মজিবুর রহমান ধানের শীষ প্রতীকে ৩৩,৫০৪ ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শাহ আলম বকশি দাড়িপাল্লা প্রতীকে ২৭,৬৬০ ভোট পেয়েছেন।
গাজীপুর-৪ আসনে মোট ১২২ কেন্দ্রের মধ্যে ৫৬টির ফলাফলে জামায়াত প্রার্থী সালাহ উদ্দিন দাড়িপাল্লা প্রতীকে ৪৮,৬০৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। বিএনপির রিয়াজুল হান্নান ধানের শীষ প্রতীকে ৪০,৪৬৮ ভোট পেয়েছেন।
গাজীপুর-৫ আসনে মোট ১২৪ কেন্দ্রের মধ্যে ২২টির ফলাফলে বিএনপি প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন ধানের শীষ প্রতীকে ২২,৭২২ ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ খাইরুল হাসান দাড়িপাল্লা প্রতীকে ১৩,৫০১ ভোট পেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটে ভোটাররা দুই আসনে ভিন্ন রায় দিয়েছেন। এক আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলেও অন্য আসনে ধানের শীষ প্রতীক জয় ছিনিয়ে নিয়েছে।
৫ মিনিট আগে
হবিগঞ্জ-৩ আসনে (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. জি কে গউছ ১ লাখ ৪১ হাজার ৫২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
৬ মিনিট আগে
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন শাপলা কলি প্রতীকে ১৬৩টি ভোট কেন্দ্রে ১,৪৭,৯৪৭ ভোট বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
৭ মিনিট আগে
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির ডা. মাহাবুবুর রহমান।
৮ মিনিট আগে