খুলনায় ছিনতাইকারীদের হাতে মো. মুন্না ওরফে কাটিং মুন্না (৩০) নামের এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত মুন্না নগরীর লবণচরা থানাধীন চানমারি খ্রিষ্টানপাড়া এলাকার বাসিন্দা সাগরের ছেলে। তিনি নগরীর সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য এবং টুটপাড়া, চানমারী ও লবণচরা থানা এলাকায় ছিনতাইকারী হিসেবে পরিচিত। তাঁর নামে খুলনার লবণচরা থানাসহ একাধিক থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, গত রাতে সে (মুন্না) নগরীর হাজী মালেক কলেজ এলাকায় ছিনতাই করেন। তখন স্থানীয়রা তাঁকে ধাওয়া দেয়। রাত সাড়ে ১২টার দিকে আরেকটি ছিনতাইকারী গ্রুপের সদস্যরা তাঁকে ধরে নেয় এবং হত্যার উদ্দেশে পরপর কয়েকটি গুলি চালায়। দুটি গুলি তাঁর পায়ে বিদ্ধ হয়। পরে মুক্তা কমিশনার কালভার্ট এলাকার হীরকের মাঠ থেকে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য খুলনা জেনারেল হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মুন্না সেখানে চিকিৎসাধীন।

কর্মসূচিতে জাতীয় সংগীত পরিবেশন, শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন।
২৬ মিনিট আগে
নিখোঁজ এক ছাত্রীর বাবা জানান, মঙ্গলবার সকাল ৬টায় তাঁর মেয়েসহ চারজন প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্কুল ও প্রাইভেট সেন্টারে খোঁজ নিয়ে জানা যায় যে, তারা সেখানে যায়নি।
৩৬ মিনিট আগে
দেশে গত কয়েক বছরে জঙ্গিগোষ্ঠীর কোনো হামলা না হলেও জঙ্গিদের অস্তিত্ব পুরোপুরি শেষ হয়নি বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য জঙ্গি হামলা ও জঙ্গি সংগঠনগুলোর পুনর্গঠন চেষ্টার আশঙ্কায় পুলিশ নজরদারি রেখেছে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে সাদা পতাকা লাগানোর ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন...
৮ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার সাত দশক পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের আবাসনসংকট কাটেনি; বরং আবাসিক হলগুলোতে আবারও সিট দখলের সংস্কৃতি ফিরে আসার অভিযোগ তুলেছে বিভিন্ন ছাত্রসংগঠন। এসব অভিযোগের তির ছাত্রদল ও ছাত্রশিবিরের বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে