
মাগুরার মহম্মদপুর উপজেলা দুই সহোদর ভাইকে গলা কেটে হত্যার রহস্য উদ্ঘাটনে একটি চাকু খুঁজতে অভয়নগরের ভৈরব নদে নেমেছে মাগুরা পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার ভৈরব ব্রিজসংলগ্ন এলাকায় ভৈরব নদে নৌকায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিয়ে নদে যায় পুলিশের একটি দল। তবে দুই-তিন ঘণ্টা অভিযান চালিয়েও সেই অস্ত্রের সন্ধান মেলেনি।
এ বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাইফুল ইসলাম।
পুলিশ বলছে, গত বছর ৩০ ডিসেম্বর রাত ৯টার দিকে সবুজ ও হৃদয়কে ডাব খাওয়ার কথা বলে বাড়ির থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী ফারুক শিকদারের ছেলে আশিকুর রহমান আশিক। পরিকল্পনা অনুযায়ী তাদের বাড়ির থেকে একটু দূরে ইছামতী বিলের ঢোকচান্দের মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে আশিকের আরও সহযোগী লুকিয়ে ছিল। আশিক তাদের নিয়ে জায়গামতো উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই সবুজ ও হৃদয়ের ওপর তারা অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে সবুজ ও হৃদয়কে জোরপূর্বক মাটিতে ফেলে দেয় তারা। এরপর প্রথমে হৃদয়কে ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করা হয়। বিষয়টি দেখে আরেক ভাই সবুজ চিৎকার করতে থাকে। পরে তারা সবুজকেও গলা কেটে হত্যা করে।
এ ঘটনায় আশিককে ১ জানুয়ারি আটক করে থানা-পুলিশ। আটকের পর আশিক ঘটনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত পুলিশকে জানায়। এরপর মামলার ২ নম্বর আসামি হেদায়েতকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ভৈরব নদের ব্রিজসংলগ্ন নদীতে হত্যায় ব্যবহৃত দেশি অস্ত্রের (চাকু) উদ্ধারে নামে পুলিশ।
এ বিষয়ে মহম্মদপুর থানার এসআই শেখ সাইফুল ইসলাম বলেন, ‘আসামির দেওয়া স্বীকারোক্তি মোতাবেক আজ সোমবার সকালে উপজেলার মশরহাটি ভৈরব ব্রিজসংলগ্ন এলাকায় ভৈরব নদে নৌকায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলকে নিয়ে রহস্য উদ্ঘাটনে একটি চাকু খুঁজতে আসছিলাম। অনেক খোঁজাখুঁজি করে চাকু পাওয়া যায়নি।’
অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, মাগুরায় দুই ভাইকে হত্যার ঘটনায় মাগুরা থেকে একটি পুলিশের টিম এসেছিল। ভৈরব সেতুসংলগ্ন এলাকায় নদীতে ডুবুরি দল দিয়ে হত্যার ব্যবহৃত অস্ত্র উদ্ধারে কাজ চলছিল।

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
১ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
১ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
১ ঘণ্টা আগে