Ajker Patrika

স্বামী-স্ত্রী চিকিৎসার জন্য ভারতে, বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে শাশুড়ির স্বর্ণালংকার ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, খুলনা
স্বামী-স্ত্রী চিকিৎসার জন্য ভারতে, বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে শাশুড়ির স্বর্ণালংকার ছিনতাই
ছবি: সংগৃহীত

খুলনা নগরীর একটি বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এক নারীর স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার বেলা আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার বউবাজার চুমকি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা শহীদুল ও তাঁর স্ত্রী চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। বাড়িতে পুরুষ সদস্য না থাকার সুযোগে অজ্ঞাতনামা ৩–৪ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের দরজা খোলা পেয়ে তারা শহীদুলের শাশুড়িকে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। পরে তাঁর হাতের দুটি সোনার বালা ও একটি নাকফুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

দুর্বৃত্তরা চলে যাওয়ার পর ভুক্তভোগী বিষয়টি স্থানীয়দের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, ঘটনাটি তাঁর কাছে কিছুটা রহস্যজনক মনে হয়েছে। এ বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত