Ajker Patrika

খুলনায় সৈনিক দল নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় সৈনিক দল নেতাকে কুপিয়ে জখম
প্রতীকী ছবি

খুলনার রূপসার আইচগাতী এলাকার ঠান্ডার বাগান থেকে জেলা জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিকে (৪০) রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি রাজাপুর এলাকার অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ মৃত আবুল কালামের ছেলে।

আজ সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে রাজাপুর ভ্রাতৃমঞ্চের সামনে থেকে রবিউল ইসলাম রবিকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়।

পরে পপুলার জুটমিলের সামনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে রাতে স্থানীয়দের প্রচেষ্টায় আইচগাতী এলাকার ঠান্ডার বাগান থেকে তাঁকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করা রবিউলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, অপহরণের বিষয়টি খবর পেয়েছি। কী কারণে অপহরণ হয়েছে, বিষয়টি তদন্ত চলছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টায় কাজ করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত